- প্রকাশিত: ১১ আগস্ট ২০২৫ ০৪:৪৮ পিএম
বরিশালে ছাত্র সংঘর্ষে পাঁচজন আহত, একজনের অবস্থা গুরুতর
বরিশাল প্রতিনিধি:
১০ আগস্ট বিকেলে বরিশালের নতুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় শেরে বাংলা মেডিকেল কলেজের আন্দোলন শেষ হওয়ার পর বিএম কলেজের কয়েকজন ছাত্রের মধ্যে ভুল বুঝাবুঝি থেকে মারামারি সংঘটিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আন্দোলনের সময় বিএম কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান ও প্রথম বর্ষের শিক্ষার্থী হুসাইন আল সুহানের মধ্যে ধূমপানের কারণে বাকবিতণ্ডা হয়। সুহান সিনিয়রদের সামনে ধূমপান করছিলেন, যা দেখে মোস্তাফিজ তাকে ধমক দেন এবং একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়।
এরপর সন্ধ্যায় মহিউদ্দিন রনি ও অনেকে বিএম কলেজে এসে উভয়পক্ষের মধ্যে আজকের সমস্যার সমাধান ও ঐক্য রক্ষার চেষ্টা শুরু করেন। কিন্তু সংঘর্ষ মিমাংসার জন্য যখন বিএম কলেজ ক্যাম্পাসে উপস্থিত ছিলেন, তখন একটি পক্ষ অতর্কিত হামলা চালায়। এই হামলায় গুরুতর জখম হন হুসাইন আল সুহান, মোস্তাফিজ রাফি সহ অনেকে।
রাত ৯টা ৫০ মিনিটে আহতদের শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। আহত রাফির মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। অন্যদের হাত, পা ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে।
বর্তমানে আহত হুসাইন আল সুহান ও মোস্তাফিজ রাফি উভয়েই শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আইসিটি সেল এর পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)...
-
নিজস্ব প্রতিবেদক, ভোলা:ভোলার বোরহানউদ্দিনের সাচরা ইউনিয়নে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই পরিবারের সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!