- প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬ ০৪:৩৯ পিএম
বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থীর প্রতিদ্বন্ধি আরেক বিএনপি নেতা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষন যতই ঘনিয়ে আসছে, নির্বাচনী ঢামাঢোল ততই বৃদ্ধি পাচ্ছে। এরইমধ্যে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় বরিশাল-১ সংসদীয় আসনের পাঁচ প্রার্থীর মধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ করা হয়।
বরাদ্দকৃত প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন ধানের শীষ মার্কা পেয়েছেন। তার প্রতিদ্বন্ধী আরেক কেন্দ্রীয় বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান ফুটবল মার্কা পেয়ে ধানের শীষ মার্কার প্রার্থী জহির উদ্দিন স্বপনের সাথে প্রতিদ্বন্ধিতা করবেন।
এছাড়াও জামায়াত ইসলামীর প্রার্থী কামরুল ইসলাম খান দাড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রাসেল সরদার মেহেদী হাতপাখা এবং জেপি’র প্রার্থী সেকেন্দার ছেরনিয়াবাত বাইকেল প্রতীক পেয়েছেন।
বুধবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খায়রুল আলম সুমন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন। প্রতীক পাওয়ার পরপরই নিজ নিজ প্রার্থীর পক্ষে কর্মী সমর্থকরা অনলাইনে প্রচার-প্রচারনা শুরু করেছেন। ধারনা করা হচ্ছে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত এ সংসদীয় আসনটিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ত্রিমূখী ভোটযুদ্ধ হবে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৮ হাজার ১৯৯ জন। এরমধ্যে গৌরনদীর ভোটার সংখ্যা ১ লাখ ৮৬ হাজার ৬৯৪ এবং আগৈলঝাড়ায় ভোটার সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৫০৫ জন। গৌরনদীতে মোট ৬৯টি এবং আগৈলঝাড়ায় ৬০টি কেন্দ্রে ভোট গ্রহন চলবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!