- প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫ ০২:০২ পিএম
বরগুনায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব খাদ্য দিবস পালিত
সোহাগ হাওলাদার, বরগুনা:
খাদ্য কেবল ক্ষুধা নিবারণ করে না, বরং এটি শরীরের সঠিক বৃদ্ধি, শক্তি উৎপাদন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এই উপলব্ধি নিয়েই বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব খাদ্য দিবস ২০২৫।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বরগুনা প্রেসক্লাবের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সংগ্রাম কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
কৃষি মন্ত্রণালয় ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) যৌথ উদ্যোগে আয়োজিত এই দিবস উপলক্ষে বরগুনায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এবং বিশ্বব্যাংকের অর্থায়নে সংগ্রাম এনজিওর SMART প্রজেক্ট এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
পরে সংগ্রাম কার্যালয়ের সম্মেলন কক্ষে “হাত রেখে হাতে, উত্তম খাদ্য ও উন্নত আগামীর পথে” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীন।
সংগ্রামের নির্বাহী পরিচালক চৌধুরী মুনীর হোসেন এর সভাপতিত্বে এবং SMART প্রজেক্টের এমআইএস অফিসার সাইফ হাসান মামুন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রজেক্ট ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন ও টেকনিক্যাল অফিসার মো. নুরুজ্জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনার বাংলা যুব ক্লাবের সদস্যবৃন্দ, সংগ্রামের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!