- প্রকাশিত: ১২ আগস্ট ২০২৫ ১০:৩০ পিএম
বোরহানউদ্দিনে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে নানা আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল থেকেই যুব সমাবেশ, র্যালী, আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে ১২ আগস্ট সকালে বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চত্বর থেকে
র্যালি বের হয়ে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্প্রসারিত হলরুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খবির হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান।
এ সময় তিনি বলেন,আমরা যদি প্রশিক্ষিত যুব সমাজ তৈরি করতে পারি,তাহলে স্বপ্নের সোনার বাংলা আমরা গড়তে পারবো।
আর বেকার যুবকদের প্রশিক্ষণ দিতে কাজ করে যাচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর,এখান থেকে প্রশিক্ষণ ও ঋণ নিয়ে অনেক বেকার যুবক কর্মসংস্থানের মাধ্যমে তাদের জীবন মানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয়েছে। আমাদের যুব সমাজকে কাজের মাধ্যমে শক্তিতে রুপান্তর করতে পারলে বৃদ্ধি পাবে আমাদের জিডিপি।
পরে ২ জন যুবকের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক ও বিভিন্ন ট্রেডে প্রশিক্ষিত ৩০ জনের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,বোরহানউদ্দিন থানার ওসি ছিদ্দিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,জনপ্রতিনিধিবৃন্দ,রাজনৈতিক ব্যক্তিবর্গ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!