- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ৭ জুন ২০২৬ ০৮:২৮ এএম
বিশ্ব পরিবেশ দিবসে কলাপাড়ায় জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে তরুণদের শপথ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির প্রসারের দাবিতে তরুণদের শপথ গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় কলাপাড়া উপজেলা প্রশাসনের খেলার মাঠে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ সংগঠক, পরিবেশকর্মী ও সচেতন নাগরিকরা অংশ নেন। শপথ গ্রহণ শেষে অংশগ্রহণকারীরা জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে নিজেদের মতামত একটি ব্যানারে লিখে স্বাক্ষরের মাধ্যমে সমর্থন জানান।
কর্মসূচির আয়োজন করে কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চ, আমরা কলাপাড়াবাসী, জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক (JETnet-BD), প্রান্তজন এবং একশনএইড বাংলাদেশ।
অনুষ্ঠানে শপথ পাঠ করান কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য ও কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু। এ সময় বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব মনোয়ারা বেগম, সদস্য মেঝবাহউদ্দিন মাননু, মোসা. দুলালী, মো. কবির তালুকদার, মো. নজরুল ইসলাম, আমরা কলাপাড়াবাসীর সাবেক সভাপতি নাজমুস সাকিব এবং প্রান্তজনের ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদসহ অন্যরা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। পরিবেশ ও জনস্বাস্থ্যের স্বার্থে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো এবং ন্যায়ভিত্তিক জ্বালানি রূপান্তর নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণকারী তরুণরা পরিবেশ ও জলবায়ুর জন্য ক্ষতিকর জীবাশ্ম জ্বালানিনির্ভর উন্নয়নের পরিবর্তে পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য জ্বালানির প্রসারে কাজ করার অঙ্গীকার করেন। একই সঙ্গে পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য ধ্বংসের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস, জ্বালানি সাশ্রয়, পরিবেশ সংরক্ষণ এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সম্মিলিতভাবে কাজ করার ঘোষণা দেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আইসিটি সেল এর পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)...
-
নিজস্ব প্রতিবেদক, ভোলা:ভোলার বোরহানউদ্দিনের সাচরা ইউনিয়নে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই পরিবারের সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!