- প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৪ এএম
বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৪
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, পটুয়াখালী
পটুয়াখালীতে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। এ মধ্যে দুই জন পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বসাকবাজার সংলগ্ন দলুগাজীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইজিবাইকের চালক কাইউম প্যাদা ( ৫০), ইজিবাইকের যাত্রী জাহাঙ্গীর হাওলাদার (৩২), শিল্পী রানী (৪০) ও তার মেয়ে বিথী রানী(২২)। তারা সবাই গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বৌবাজার এলাকার বাসিন্দা। শিল্পী রানী ও তার মেয়ে বীথিকে নিয়ে পটুয়াখালী ডাক্তার দেখাতে এসেছিলেন। বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
আহত দুই জন হলেন- লিলি বেগম (৪০) ও শামসুন্নাহার (৬০)। তাদের পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা পটুয়াখালী সদর ও কলাপাড়া উপজেলার বাসিন্দা।
পুলিশ ও বাসের আহত যাত্রীরা জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে ‘ইমরান ট্রাভেলস’ নামে একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে বরগুনার তালতলী থেকে ছেড়ে আসে। রাত সাড়ে ১১টার দিকে দলুগাজীর মোড় এলাকায় পৌঁছলে ইমরান বাসটির সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ইজিবাইক দুটিই রাস্তার পাশের খাদে পড়ে যায়। ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই শিল্পী রানী, বিথী রানী ও কাইউমের মৃত্যু হয়।
পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সবাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইজিবাইকের অপর যাত্রী জাহাঙ্গীরের মৃত্যু হয়। সড়কের পাশে খাদে পড়ে যাওয়ায় বাসের কমপক্ষে ৭ যাত্রী আহত হন।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রেজোয়ান জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। ঘটনাস্থল থেকে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের ভেতরে কেউ আটকে পড়েছেন কি না অথবা পানিতে আর কোনও লাশ আছে কি না এ জন্য রাতে উদ্ধার কার্যক্রম চলমান ছিল।
পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এই বিভাগের আরো খবর
-
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের ৫৩ নম্বর শাপলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গভীর রাতে দুর্বৃত্তদের হামলার অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের...
-
যবিপ্রবি প্রতিনিধি:প্রবীণদের বিদায় সংবর্ধনা ও নবীনদের বরণ করে নিতে গাইডেন্স সিম্পোজিয়াম ও সাংস্কৃতিক সন্ধ্যাসহ থাকছে নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!