- প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫ ০১:৩৫ পিএম
বামনায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মাসুদ রেজা ফয়সাল:
“জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫” উপলক্ষে বরগুনার বামনা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর ২০২৫) বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ জাফরিন জাহান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ পলাশ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোসাঃ তাসমিন জাহান, বাংলাদেশ জামায়াতে ইসলামী বামনা উপজেলা আমীর মাওলানা মোঃ সাইদুর রহমান, সেক্রেটারি মোঃ সাইফুল্লাহ মানসুর, বামনা আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, মহিলা নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রায়হান নাজির ধলু।
প্রতি বছর ৮ অক্টোবর বিশ্বব্যাপী জাতিসংঘ ঘোষিত “জাতীয় কন্যাশিশু দিবস” উদযাপিত হয়। দিবসটির মূল লক্ষ্য হলো—বিশ্বজুড়ে লিঙ্গ বৈষম্য দূর করা এবং কন্যাশিশুর শিক্ষা, পুষ্টি, আইনি সুরক্ষা, স্বাস্থ্যসেবা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ পিতার ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিনতলা স্লুইসগেট এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও বিন বিভাগ যৌথভাবে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!