- প্রকাশিত: ১২ আগস্ট ২০২৫ ১২:০২ পিএম
বাকেরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস -২০২৫ উদযাপন
বাকেরগঞ্জ প্রতিনিধি :
"প্রযুক্তি নির্ভর যুবশক্তি,বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি " এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাকেরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার(১২ আগষ্ট) বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর বাকেরগঞ্জের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে বাকেরগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিনের সভাপতিত্বে উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। এছাড়া আরও বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপজেলা ভেটিরিনারি সার্জন ডাক্তার মো:আমিরুল ইসলাম সোহাগ,থানা তদন্ত কর্মকর্তা সুরজীত বড়ুয়া, বাকেরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান রোমান, সহ সভাপতি জাকির জোমাদ্দার, সাংবাদিক জিয়াউল হক জিয়া সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ,যুব সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শপথ গ্রহণ, আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য দুই জন যুবকে দুই লাখ টাকার যুব ঋণের চেক ও একজন সফল আত্মকর্মীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এই বিভাগের আরো খবর
-
বরিশালের বানারীপাড়ায় গভীর শ্রদ্ধায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। দিবসটি উপলক্ষে বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরণে...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, সংসদে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং জুলাই সনদ বাস্তবায়নে সরকার...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল খেলা দেখানোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। জানা যায়,...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!