- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ২৯ মে ২০২৬ ০৯:০৯ এএম
আভাস ও ইসলামিক রিলিফের উদ্যোগে বরিশালে ১৪০০ পরিবারে কোরবানির মাংস বিতরণ
মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে আভাস, ইসলামিক রিলিফের আর্থিক সহায়তায় বরিশাল নগরীর টুঙ্গিবাড়িয়া, চরবাড়িয়া মান্তা কমিউনিটি এবং রসুলপুর ও কলাপট্টি স্লামে ১ হাজার ৪০০ অসহায় পরিবারের মাঝে কোরবানির গরুর মাংস বিতরণ করেছে।
প্রতিটি পরিবারকে ২ কেজি করে গরুর মাংস প্রদান করা হয়। এ সময় সুবিধাবঞ্চিত, নিম্নআয়ের ও অসহায় পরিবারগুলো সহায়তা পেয়ে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন।
আয়োজকরা জানান, ঈদুল আজহার আনন্দ সমাজের সকল মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মাংস বিতরণ কার্যক্রমে স্থানীয় স্বেচ্ছাসেবক ও কমিউনিটির প্রতিনিধিরা সহযোগিতা করেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পুরো কার্যক্রম সম্পন্ন হয়।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!