- প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫ ০৬:৫৩ পিএম
আজ সাংবাদিক আবু সালেহ আকন ও আবু সায়েম আকন’র বাবার ৭ম মৃত্যুবার্ষিকী
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সিটি এডিটর ও বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন’র সাবেক সভাপতি আবু সালেহ আকন এবং বাংলা টিভির ঝালকাঠি জেলা প্রতিনিধ, দৈনিক যায়যায়দিন’র রাজাপুর উপজেলা প্রতিনিধি, রাজাপুর প্রেসক্লাবের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আবু সায়েম আকন’র বাবা, দক্ষিন রাজাপুর ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাওলানা আইউব আলী আকন’র আজ ৭ম মৃত্যুবার্ষিকী। তিনি স্ট্রোক জনিত কারনে দীর্ঘদিন অসুস্থ থাকার পরে ২০১৮ সালের ১১ অক্টোবর সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
পেশাগত জীবনে তিনি একজন আদর্শবান শিক্ষক ছিলেন। শিক্ষানুরাগী, ধর্মপরায়ণ, সমাজসেবক, রাজনীতিবিদ, সৎ-নিষ্ঠাবান ব্যক্তিত্বের অধিকারী আদর্শবান ব্যক্তি হিসেবে নিজ এলাকা, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও পরিচিত মহলে তার সুনাম ও সুখ্যাতি রয়েছে। তিনি রাজাপুরের শুক্তাগর ইউনিয়নের নারিকেলবাড়িয়া গ্রামের আকন বাড়ির মৃত কাছেম আলী আকনের ছেলে।
এ উপলক্ষে মরহুমের উপজেলা সদরের গোরস্থান রোডের বাসভবনে পরিবারের পক্ষ থেকে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। আত্মীয়স্বজন, শুভাকাঙ্খী, পরিচিত সবার কাছে তাঁর রূহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) একটি প্রতিনিধিদল। বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ...
-
যবিপ্রবি প্রতিনিধি:যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) কর্মরত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!