- প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬ ০৯:২৩ পিএম
আগৈলঝাড়ায় ফুটবলের আঘাতে মাদ্রাসাছাত্রের মৃত্যু
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় ফুটবল খেলার সময় বলের আঘাতে মো. আবু সাঈদ (১৯) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমির মাঠে এ ঘটনা ঘটে।
নিহত আবু সাঈদ উপজেলার আল জামিয়াতুন নাফিছিয়া আল-ইসলামিয়া (মারকাজ) মাদ্রাসার কাফিয়া (নবম শ্রেণি) বিভাগের ছাত্র। তিনি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মনিপাড়া গ্রামের জাকির গাজীর ছেলে। পাশাপাশি তিনি পশ্চিম বাকাল গ্রামের একটি জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।
মাদ্রাসার মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম জানান, শুক্রবার মাদ্রাসার সাপ্তাহিক ছুটি থাকায় আবু সাঈদ সহপাঠীদের সঙ্গে উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমির মাঠে ফুটবল খেলতে যান। খেলায় তিনি একটি দলের গোলকিপার ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও সহপাঠীদের বরাত দিয়ে জানা যায়, বেলা ১১টার দিকে প্রতিপক্ষ দলের খেলোয়াড় দ্বীন ইসলাম গোল করার জন্য জোরে শট নিলে আবু সাঈদ বলটি ধরার চেষ্টা করেন। এ সময় বলটি তাঁর তলপেটে আঘাত করে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে মাঠে পড়ে যান।
পরে সহপাঠীরা তাঁকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠান। মুমূর্ষু অবস্থায় দুপুর আড়াইটার দিকে শেবাচিম হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সহপাঠী দ্বীন ইসলাম বলেন, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ১৬ জন সহপাঠী দুই দলে ভাগ হয়ে ফুটবল খেলছিলেন। বেলা ১১টার দিকে তিনি গোল করার জন্য শট দিলে গোলকিপার আবু সাঈদ বলটি ধরার চেষ্টা করেন। এ সময় বলটি তাঁর তলপেটে আঘাত করে এবং তিনি অসুস্থ হয়ে পড়েন।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় বরিশাল কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
সরকার বদলেছে, বদলেছে জ্বালানি খাতের নীতিনির্ধারণের কাঠামোও। কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জ্বালানি আমদানিতে দীর্ঘদিনের একটি ব্যবসায়ী বলয়ের প্রভাব এখনো...
-
বিক্রম আকাশ গৌরনদী প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং গর্ভের...
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনা উপজেলার ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ইউনিয়ন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!