- প্রকাশিত: ২৭ জুন ২০২৫ ১১:০৮ পিএম
৭ হাজার পদক্ষেপ হাঁটলে কমবে ক্যান্সারের ঝুঁকি
নতুন গবেষণায় দেখা গিয়েছে দৈনিক ৭ হাজার পদক্ষেপ হাঁটলে উল্লেখযোগ্যভাবে ক্যান্সারের আশঙ্কা কমে যেতে পারে। তবে ১০ হাজার পদক্ষেপের লক্ষ্যমাত্রা রাখা ভাল।
আনন্দবাজার জানিয়েছে, ‘ব্রিটিশ জার্নাল অফ স্পোর্টস মেডিসিন’-এ হাঁটা বিষয়ক একটি গবেষণা প্রকাশিত হয়েছে। সেখানে গবেষকেরা দাবি করেছেন, বাড়িতে বা বাইরে অল্প হাঁটতে পারলে, তা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে।
গবেষণায় জানা গিয়েছে, এ ক্ষেত্রে হাঁটার গতির তুলনায় দূরত্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ। একজন দৈনিক ৭ হাজার পদক্ষেপ হেঁটেছেন। অন্য জন ৫ হাজার পদক্ষেপ হেঁটেছেন।
দ্বিতীয় জনের তুলনায় প্রথম জনের ক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকি ১১ শতাংশ কমে গিয়েছে। আবার যিনি ৯০০০ পদক্ষেপ হেঁটেছেন, তাঁর ক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকি ১৬ শতাংশ কমে গিয়েছে।
কেউ বেশি পদক্ষেপ হাঁটলে ক্ষতি নেই। কিন্তু কম হাঁটলেও যে উপকার পাওয়া সম্ভব, সে কথাই গবেষণায় ব্যখ্যা করা হয়েছে। সুস্থ থাকতে শরীরচর্চা গুরুত্বপূর্ণ। অনেক সময়েই বহু মানুষের মধ্যে অধিক শরীরচর্চার প্রবণতা দেখা যায়।
গবেষণায় দাবি করা হয়েছে, যে কোনো ধরনের হালকা শরীচর্চাই ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে। সময়ের অভাবে আলাদা করে অনেকেই শরীরচর্চা করতে পারেন না। সে ক্ষেত্রে দেখা গিয়েছে, ধীরে হাঁটতে পারলেও ক্যান্সারের ঝুঁকি কমতে পারে।
গবেষকেরা দাবি করেছেন, বাড়ির বাইরে নয়, বাড়িতেও সাংসারিক কাজ করতে করতে হাঁটলে উপকার পাওয়া সম্ভব।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!