- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬ ১২:৫২ পিএম
২৬৮ আসনে নির্বাচন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ
জামায়াতসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যে যাচ্ছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি)। আজ শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর পুরানা পল্টনে আইএবির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
এদিন সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতোপূর্বে ২৭০ আসনে দলটির ঘোষিত প্রার্থীদের মধ্যে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করবে না।
তবে ইতোমধ্যে দু’জনের প্রার্থিতা বাতিল হয়েছে। তাই এককভাবে ২৬৮ আসনে নির্বাচন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বাকি ৩২ আসনে কাদের সমর্থন দেবে, সে কথাও পরিষ্কার করা হয়।
দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, আমাদের যেহেতু ২৬৮ আসনে প্রার্থী আছেন, ৩২টা আসন এখনো ফাঁকা আছে।
এই ৩২ আসনে আদর্শ ও লক্ষ্যের সঙ্গে মিল রয়েছে এমন সৎ ও যোগ্য প্রার্থীদের সমর্থন দেওয়া হবে। লক্ষ্য হলো ৩০০ আসনেই ইসলামের পক্ষে ওয়ান বক্স নীতির বাস্তবায়ন নিশ্চিত করা।
জোটে না যাওয়ার কারণ হিসেবে তিনি অভিযোগ জানিয়ে বলেন, ‘ইসলামী আদর্শের আলোকে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আসন্ন নির্বাচনে ইসলামপন্থিদের ওয়ানবক্স পলিসি নির্মাণ করেছিলেন পীর সাহেব চরমোনাই। তার এই ডাকে অনেকে সুর মিলিয়ে কথা বলেছিলেন।
কিন্তু আমরা দেখলাম, এক পর্যায়ে এসে কেউ কেউ রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য, ক্ষমতায় যাওয়ার একমাত্র লক্ষ্য বাস্তবায়নের জন্য ইসলামপন্থি শক্তির ওয়ানবক্স পলিসির ধারাকে ভিন্ন ধারায় নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। এজন্য আমরা মর্মাহত।’
গাজী আতাউর রহমান বলেন, ‘আপনারা লক্ষ্য করেছেন যে, গতকাল একটি সংবাদ সম্মেলন হয়েছে। সেখানে আসন বণ্টন হয়েছে। সেখানে আমাদের দীর্ঘদিনের পথ চলা, ৫ আগস্ট পরবর্তী সারা দেশে আমরা ইসলামপন্থি শক্তি একসঙ্গে করার জন্য যে চেষ্টা-সাধনা করেছিলাম।
আমরা দেখেছি শেষ পর্যায়ে এসে আমাদের যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্য অর্জিত না হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। লক্ষ্য অর্জিত না হওয়ার একটা শঙ্কা তৈরি হয়েছে। এই শঙ্কা থেকে আমরা চিন্তা করলাম, আমাদের ইসলামের পক্ষের একটি বাক্সকে আমাদের হেফাজত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা যেহেতু ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার জন্য, ইসলামের আলোকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এখানে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি, তাই আমরা আমাদের আমাদের আদর্শ থেকে বিচ্যুত হতে পারব না।
নেতাকর্মী ও জনগণের সঙ্গে প্রতারণা করতে পারব না।’
এই বিভাগের আরো খবর
-
স্টাফ রিপোর্টার:বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের বরিশাল সফর উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলার সরকারী পাতারহাট আর.সি কলেজ মাঠ পরিদর্শন করছেন...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ইট বোঝাই ট্রলির সাথে ধাক্কা লেগে লব বাড়ৈ (২০) নামে এক মোটর সাইকেল...
-
বরিশালে বেসরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশ ও গণসাক্ষরতা অভিযান এর উদ্যোগে আন্তর্জাতিক শিক্ষা দিবস-২০২৬ উপলক্ষে যুবশক্তির অংশ গ্রহনঃ শিক্ষার উন্নয়ন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!