- প্রকাশিত: ১৮ মে ২০২৬ ০৮:২৬ পিএম
যুব নেটওয়ার্ক গঠন ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত
পটুয়াখালীর কুয়াকাটায় যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার (SRHR), জেন্ডার সমতা, কৈশোরকালীন স্বাস্থ্য, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সভা ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী পৌর শহরের আপন ভুবন প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে আভাস এর আয়োজনে ইয়ুথ শেয়ার নেট প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
“Establishing connections with local youth organizations and community groups and forming a youth network” শীর্ষক এ কার্যক্রমটি উন্নয়নমূলক সংগঠন এ্যাসোসিয়েশন অব ভলান্টারি এ্যাকশনস ফর সোসাইটি (আভাস) এর বাস্তবায়নে, ইয়ুথ শেয়ার-নেট প্রকল্পের আওতায়, রেডঅরেঞ্জ এর উদ্যোগে এবং অ্যামপ্লিফাই চেইঞ্জ এর সহায়তায় অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইয়ুথ শেয়ার নেট প্রকল্পের প্রোজেক্ট অফিসার ময়ূরী আক্তার টুম্পা। যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার (SRHR), জেন্ডার সমতা, কৈশোরকালীন স্বাস্থ্য, বাল্যবিবাহ এবং সামাজিক সচেতনতা বিষয়ে আলোচনা করেন আভাসের প্রজেক্ট ম্যানেজার মনিরুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন বিপু এবং রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক ফরাজী মোঃ ইমরান। সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন ইয়ুথ শেয়ার নেট প্রকল্পের ফিন্যান্স অফিসার মোঃ সুজন তালুকদার।
বৈঠকে পটুয়াখালী, কলাপাড়া এবং কুয়াকাটার স্থানীয় স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন মাধ্যমিক ও কলেজ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণমূলক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে যুব সংগঠন এবং যুবদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং একটি কার্যকর যুব নেটওয়ার্ক গঠনের গুরুত্ব তুলে ধরা হয়।
বক্তারা বলেন, যুবদের সক্রিয় অংশগ্রহণ স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং সকলের মাঝে সচেতনতা তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে। আজকের যুবরাই আগামী দিনের নেতৃত্ব দিবে। যুবরা নিজ পরিবার থেকেই সচেতনতামূলক কার্যক্রম শুরু করার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলেও তারা মত প্রকাশ করেন।
বৈঠক শেষে অংশগ্রহণকারীরা কুয়াকাটা সৈকতের বিভিন্ন স্থানে সচেতনতামূলক প্ল্যাকার্ড, হাতের তৈরি পোস্টার ও বিভিন্ন বার্তামূলক উপকরণ নিয়ে যৌন নির্যাতন, বাল্যবিবাহ, জেন্ডার বৈষম্য এবং সামাজিক সচেতনতা বিষয়ক প্রচারণা চালান। এ সময় সাধারণ মানুষকে সচেতন করতে বিভিন্ন স্লোগান ও বার্তামূলক প্রচারের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, বরিশাল পটুয়াখালীর কুয়াকাটায় যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার (SRHR), জেন্ডার সমতা, কৈশোরকালীন স্বাস্থ্য, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে...
-
আবু তাহের: সদর উপজেলা (যশোর) প্রতিনিধি:সৎ বোনের অত্যাচারে পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন পুত্র শ্রীবাস দাস ও...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!