- প্রকাশিত: ২৪ জুন ২০২৬ ০৪:১১ পিএম
যখনই দলের দুর্দীন-তখনই এগিয়ে আসে গুহ পরিবার
নিজস্ব প্রতিবেদক:
যখনই আওয়ামী লীগের দুর্দীন আসে তখনই বরিশালের গৌরনদীতে একমাত্র কান্ডারী হয়ে দাঁড়ায় সনাতন ধর্মের গুহ পরিবার। অথচ দলের সুদিনে ওই গুহ পরিবারটিকে হতে হয় সবচেয়ে বেশি নির্যাতিত। যা আওয়ামী লীগের বিগত ১৭ বছরে সকলের কাছে প্রমানিত।
ওইসময় নিজ দলের এক নব্য গডফাদারের রোষানলে গুহ পরিবারের ওপর অসংখ্যবার হামলা ও বাড়ি ঘর ভাঙচুরসহ একাধিক মামলা দিয়ে হয়রানি করা হয়।
গুহ পরিবারের প্রবীণ ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের একাধিকবারের সভাপতি। তার জেষ্ঠ পুত্র সৈকত গুহ পিকলু উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও কনিষ্ঠ পুত্র সলিল গুহ পিন্টু উপজেলা যুবলীগের সদস্য। দলের কারণে কালিয়া দমন গুহর স্ত্রী তাপসী রানী গুহকে অসংখ্যবার হামলা ও নির্যাতনের শিকার হতে হয়েছে।
বিগত আওয়ামী লীগ শাসনামলে গুহ পরিবারটিকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিলো নিজ দলের এক নব্য গডফাদার। যেকারনে কালিয়া দমন গুহর পুত্র পিকলু ও পিন্টুকে একাধিকবার কুপিয়ে ও ভাড়াটিয়া ক্যাডার দিয়ে গাড়ি চাঁপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিলো। তবে প্রতিবারই ভাগ্যক্রমে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তারা প্রানে বেঁচে যান।
সৈকত গুহ পিকলু মাহিলাড়া ইউনিয়ন পরিষদের টানা তিনবারের চেয়ারম্যান। তিনি দলমত নির্বিশেষে এলাকায় ব্যাপক উন্নয়নে ভূমিকা রাখায় জাতীয় ও জেলার একাধিকবারের শ্রেষ্ঠ পদকপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান। বরাবরই রাজনৈতিক মতাদর্শের উর্দ্ধে থেকে তিনি (পিকলু) সকলের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
এবারও দলের দুর্দীনে বরিশালের গৌরনদীতে ৭৭ পাউন্ডের কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন।
বুধবার (২৪ জুন) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লেও কবে কোনস্থানে বসে কেক কাটা হয়েছে তা নিশ্চিতভাবে জানা যায়নি।
তবে ছবি ও ভিডিওতে দেখা গেছে, একটি ভবনের মধ্যে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছেন গৌরনদী উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কেক কাটা অনুষ্ঠানে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু, উপজেলা যুবলীগের সভাপতি মো. আনিসুর রহমান, সদস্য সলিল গুহ পিন্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা আলী আকবর কব্বার, স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুনুর রশিদ মনু মোল্লা, মাহমুদুল হাসান ফরিদ, ইউপি সদস্য জসিম উদ্দিন, আশরাফ সেরনিয়াবাত, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাসুম সরদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!