- প্রকাশিত: ১০ আগস্ট ২০২৫ ০৩:৪২ পিএম
যবিপ্রবির শিক্ষার্থীদের আইইএলটিএস প্রশিক্ষণ পদক্ষেপ পেল বহুল প্রশংসা
যবিপ্রবি প্রতিনিধি:
বিনামূল্যে আইইএলটিএস'র প্রস্তুতি উপর প্রশিক্ষণ প্রোগ্রাম চালু করে সারাদেশে প্রশংসায় ভাসছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। যবিপ্রবির এ উদ্যোগকে প্রশংসা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাহমুদ নকিব নামে এক শিক্ষার্থী ও সাংবাদিক তার ফেসবুকে টাইমলাইনে লিখেন, "কতটা সুন্দর উদ্যোগ! ঢাবিতে দুইদিন রাজনৈতিক প্রোগ্রাম আর তিনদিন রাজনীতি বন্ধের মিছিল।"
গত ০৬ আগস্ট যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের 'তুমিই পারবে' কার্যক্রমের আওতায় ও যবিপ্রবি'র গবেষণা ধর্মী ক্লাব 'জাস্ট রিসার্চ সোসাইটি' সহযোগিতায় শিক্ষার্থীদেরকে বিনামূল্যে আইইএলটিএস'র প্রস্তুতি উপর প্রশিক্ষণ প্রোগ্রাম চালুর ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর। যা মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও নেটিজেনরা বিষয়টি ইতিবাচকভাবে দেখেন এবং প্রশংসা করেন।
আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রভাষক ড. মোঃ আমিনুল ইসলাম বিজ্ঞপ্তিটি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে লিখেন, হাইলি এপ্রিশিয়েটড (অত্যন্ত প্রশংসিত)! সম্ভবত: দেশের ইতিহাসে এটাই প্রথম! অন্যান্য বিশ্ববিদ্যালয় এই ধরনের আয়োজন করলে শিক্ষার্থীরা সাদরে গ্রহণ করবে, ঠিক কিনা?
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-হাবিপ্রবি নামক একটি ফেসবুক পেইজ যবিপ্রবির এ উদ্যোগকে প্রশংসা করে লিখে, যবিপ্রবি শিক্ষার্থীদের জন্য IELTS প্রস্তুতির উপর বিশেষ প্রশিক্ষণ। রেজিষ্ট্রেশন শুরু। এই পোস্ট দেখে অনেকেই হয়তো বলতে পারেন অন্য বিশ্ববিদ্যালয়ের দালালী করছি, কিন্তু না, বাস্তবতা হচ্ছে হতাশা থেকে এই পোস্ট করছি। একটা বিশ্ববিদ্যালয় কতটা শিক্ষার্থীবান্ধব হতে পারে সেটা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কে দেখলেই বোঝা যায়, তারা আমাদের চেয়েও অনেক অনেক পরে যাত্রা শুরু করেছে কিন্তু আজ র্যাংর্কিং, গবেষণা, পরিবেশ, শিক্ষার মান, সবকিছুতেই আমাদের চেয়ে শতগুণ এগিয়ে গেছে। জানিনা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসন আদৌও আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ভাবে কিনা, শিক্ষার পরিবেশ, উচ্চ শিক্ষার পথ সুগম করতে কাজ করে কিনা।
উল্লেখ্য, গত ০৬ আগস্ট যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিদেশে উচ্চ শিক্ষায় সহযোগিতার লক্ষ্যে আইইএলটিএস'র প্রস্তুতি উপর তিনদিনব্যাপী প্রশিক্ষণ প্রোগ্রাম চালুর ঘোষণা দেন। ১০ আগস্ট এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের আবেদনের শেষ তারিখ ও ১৭ থেকে ১৯ আগস্ট প্রশিক্ষণ প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা,পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যা চেষ্টা মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মোল্লা কাউসার (২৫)কে গ্রেপ্তার...
-
মংচিন থান তালতলী প্রতিনিধি।। বরগুনার তালতলীতে ফিসনেট প্রকল্পের উদ্যোগে উপজেলায় জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি গঠন করা হয়েছে । ১১ মার্চ ২০২৬ রোজ বুধবার...
-
খুবি প্রতিনিধি:সৈয়দ জাওয়াদ হোসেন সামি অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের ১৩ ব্যাচের সাবেক শিক্ষার্থী মাসুদ রানার...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে কলেজ ছাত্র সিয়াম মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বাঁশবাড়িয়া...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!