- প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ০৪:২৯ পিএম
ভোলায় শারদীয় দুর্গোৎসবের কঠোর নিরাপত্তায় র্যাব-৮ এর টহল শুরু
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলায় শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে জেলার প্রতিটি উপজেলায় নিরাপত্তা জোরদার করেছে র্যাব-৮। পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারি চালাচ্ছে তারা।
ভোলা সদর উপজেলার বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেন র্যাব সদস্যরা।
এ সময় তারা পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে আলোচনা করেন এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় র্যাব পাশে থাকবে বলে আশ্বস্ত করেন। একই সঙ্গে, যে কোনো সময় সরাসরি র্যাবকে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান কর্মকর্তারা।
ভোলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো: শাহরিয়ার রিফাত অভি বলেন,শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ভোলা জেলার প্রতিটি উপজেলায় র্যাব সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন।
সনাতন ধর্মালম্বীরা দুর্গা উৎসব যাতে নির্ভয়ে পালন করতে পারেন, সে জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
র্যাবের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!