- প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫ ০২:৫০ পিএম
ভোলায় দূর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা
ভোলায় দূর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শরিফুল হক।
২৯শে সেপ্টেম্বর সোমবার ভোলা সদর থানার বিভিন্ন পূজা মন্ডপ,১ অক্টোবর,বুধবার বোরহানউদ্দিন, লালমোহন ও চরফ্যাশন থানাধীন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ভোলা জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক।
পরিদর্শনকালে পুলিশ সুপার পূজা মন্ডপ পরিচালনা কমিটি নেতৃবৃন্দের সাথে নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন এবং উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দূর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।
এ বিষয়ে জানতে চাইলে ভোলা সদর মডেল থানার ওসি আবু সাহাদাৎ মোহাম্মদ হাচনাইন পারভেজ বলেন,ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শরিফুল হক স্যারের নির্দেশে ভোলা সদর থানা আওতাধীন প্রতিটি মণ্ডপ পরিদর্শন করেছি,আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে,কেউ অপীতিকর ঘটনা ঘটালে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে।
এ বিষয়ে জানতে চাইলে ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শরিফুল হক সাংবাদিকদের এক সাক্ষাৎকারে বলেন,আমরা সবাই মিলেমিশে এই উৎসব উদযাপন করে যাব। আপনাদের সকলের সহযোগিতা ও আন্তরিকতায় নিরাপদ, নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে এবারের শারদীয় দূর্গাপূজা। আশা করি আমরা চমৎকারভাবে এই উৎসব উদযাপন করব। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে কোন অপশক্তি আমাদেরকে লক্ষ্যচ্যুত করতে পারবে না। যেকোনো প্রয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে ভোলা জেলা পুলিশ রয়েছে,কোনরকম বিশৃঙ্খল বা অপীতিকর ঘটনা এড়ানোর জন্য আমাদের পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে,সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি তৎপর রয়েছে,কেউ বিশৃঙ্খলা করলেই আইনের আওতায় নিয়ে আসা হবে।
এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন,লালমোহন,চরফ্যাশন উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ,থানার পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত: ১৫জন আহত হয়েছেন। মারাত্মত আহতদের কাশিয়ানী উপজেলা...
-
রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি।মাটি কেটে কৃষি জমি সংস্কার ও বিক্রির অপরাধে কেশবপুর উপজেলার সাগরদত্তকাটি গ্রামের ছালেহা বেগম নামে এক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!