- প্রকাশিত: ২১ মে ২০২৬ ০৪:১১ পিএম
ভোলার চরফ্যাশনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শোভাযাত্রা অনুষ্ঠিত
কামরুল সিকদার (ভোলা)প্রতিনিধি॥
অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়েছে। গতকাল বুধবার(২০মে) সকাল ১০টায় ফায়ার সার্ভিস স্টেশন অফিসের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে উল্লেখযোগ্য সড়ক প্রদক্ষিণ করেন। ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মাসুদ এর সঞ্চালনায় শোভাযাত্রা প্রধান অতিথি হিসেবে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। শোভাযাত্রা শেষে আগুন নির্বারনের যন্ত্রপাতিগুলো ঘুরে ঘুরে দেখেন উপজেলা নারী ইউএনও রুমানা আফরোজ। ওই সময় অনুষ্ঠানে ভলান্টিয়ার, ফায়ার সার্ভিসের বিভিন্ন পদবির কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!