- প্রকাশিত: ১৯ মে ২০২৬ ০৯:২৪ পিএম
ভোলার চরফ্যাশনে ৩দিন ব্যাপী ভূমিমেলার উদ্ধোধন
কামরুল সিকদার ভোলা/মোশারেফ স্যার চরফ্যাশন প্রতিনিধি\ সুরক্ষিত ভুমি,সমৃদ্ধ ভবিষ্যৎ এ প্রতিপাদ্যে শ্লোগানে ভোলার চরফ্যাশনে শান্তির প্রতিক পায়রা উড়িযে তিন দিন ব্যাপি ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা উপজেলা ভুমি অফিসের উদ্যোগে ভূমি অফিস চত্তরে এ মেলার শুভ উদ্ধোধন করেন সদ্যযোগদানকৃত চরফ্যাশন উপজেলা নারী ইউএনও রুমানা আফরোজ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এমাদুল হোসেনের সঞ্চালনায় উপজেলা ভূমি অফিস চত্তরে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপিসহ অন্যান্য দলের নেতৃবৃন্দরা।
এছাড়াও ভূমি অফিসের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই মেলা অংশ নেন।
সভায় সহকারী কমিশনার ভূমি এমাদুল হোসেন বলেন, ভূমি সংক্রান্ত সেবা এখন অনেক সহজ ও ডিজিটাল হয়েছে। নামজারি, খতিয়ান উত্তোলন, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন সেবা অনলাইনের মাধ্যমে গ্রহণ করা যাচ্ছে।
বিজ্ঞ এই ভূমি কর্মকর্তা এমাদুল আরো বলেন, সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন করতে ভূমি সেবা মেলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, ভুমি সেবা মেলার উপলক্ষে উপজেলা বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে ভুমি বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রুমানা আফরোজ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন- ভূমি সংক্রান্ত সেবা এখন অনেক সহজ ও ডিজিটাল হওয়া আপনারা উপকৃত হবেন।
সদ্যযোগদানকৃত নারী ইউএনও রুমানা আফরোজ আরো বলেন,সেবাগ্রহীতারা উপকৃত হলে সরকার প্রদেক্ষেপ বাস্তবায়ন হবে।
ভূমিসেবা মেলা সংবাদকর্মীদের সক্রিয় উপস্থিত দেখে নির্বাহী কর্মকতা আফরোজ বলেন আপনারা বিষয়গুলো একটু সহজভাবে প্রচার করলেই ভূমিসেবা গ্রহিতার আরো বেশি উপকৃত হবে তিনি রাজনৈতিক দলের নেতাকর্মী ও সংবাদকর্মীদেরকে ধন্যবাদ জানান। এই ভূমি মেলাটি ১৯ মে থেকে শুরু হয়ে চলবে ২১ মে পর্যন্ত।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে ১৯ মে মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবনে...
-
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি ঝালকাঠির নলছিটিতে এক কলেজ অধ্যক্ষের ঘুষিতে একই প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটরের দুইটি দাঁত ভেঙে পড়ে গেছে। উপজেলার কাঠিপাড়া এলাকায়অবস্থিত...
-
মাসুদ রেজা ফয়সাল:অসহায় ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরগুনার বামনায় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ১৯ মে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!