- প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬ ০৩:৫০ পিএম
ভিতরে প্রবেশের অনুমতি না পেয়ে বাইরে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করলেন গোপালগঞ্জ-০৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবুর
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : প্রশাসনের অনুমতি না পেয়েই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্দু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বাইরে দাঁড়িয়ে কবর জিয়ারত করছেন গোপালগঞ্জ-০৩ আসনের স্বতন্ত্রপ্রার্থী ও সদ্য বিএনপি থেকে বহিস্কৃত নেতা অ্যাড. মো: হাবিবুর রহমান।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারী) প্রথমে গওহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামসুল হক ফরিদপুরীর কবর জিয়ারত করেন। পরে নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে যান। সেখানে ভিতরে প্রবেশ করতে গেলে নিরাপত্তা কর্মীরা বাধা দিয়ে প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলতে বলেন।
এসময় তিনি অনুমতির জন্য টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জের সাথে ফোনে কথা বলে ভিতরে প্রবেশের অনুমতি চাইলে তা পাননি। ফলে তিনি সমাধি সৌধের বাইরে দাঁড়িয়েই বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে দোয়া ও মোনাজাত করেন।
এসময় গোপালগঞ্জ-০৩ আসনের স্বতন্ত্রপ্রার্থী অ্যাড. মো: হাবিবুর রহমান বলেন, এ আসনে বাংলাদেশের অবিসংবদিত নেতা স্বাধীন বাংলাদেশের স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান। একই সাথে এশিয়া মহাদেশের আলেমকুলের শিরোমনি আল্লামা শামসুল হক ফরিদপুরীর জন্মস্থান। দুইজন মহামানব জন্মগ্রহন করেছেন এবং তারা টুঙ্গিপাড়ার মাটিতে শুয়ে আছেন। তিনি তাদের কবর জিয়ারত করে আমার নির্বাচনী প্রচারনা শুরু করলাম। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পৌরশহর মানেই উন্নত সড়ক, কার্যকর ড্রেনেজ, বিশুদ্ধ পানির নিশ্চয়তা, পরিচ্ছন্ন পরিবেশ ও নিরাপদ নাগরিক জীবন। কিন্তু...
-
কৃষকের জীবনের দিকে একটু মনোযোগ দিলেই একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়—ভালো ফলনের জন্য শুধু পরিশ্রম নয়, প্রয়োজন দূরদর্শিতা ও ধৈর্য।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!