- প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫ ১২:৩৩ পিএম
উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, অনুষ্ঠিত হলো “প্রগতির পথে জীবনের গান”
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর এ অনুষ্ঠানের আয়োজন করে।
“প্রগতির পথে জীবনের গান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুরুতেই সাংস্কৃতিক অঙ্গনের সাথে সম্পৃক্ত চার গুণী কবি ও সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী, অনিল বিশ্বাস, নিপর্না বিশ্বাস এবং শিব শংকর অধিকারীকে উত্তরীয় পড়িয়ে হাতে ক্রেষ্ট তুলে দিয়ে সংবর্ধনা দেয়া হয়।
এরপর শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। গানের তালে নেচে শিল্পকলা একাডেমির মঞ্চ মাতিয়ে তোলে শিশু শিল্পীরা। সাংস্কৃতিক অঙ্গনে আগামীর নক্ষত্র হিসাবে জানান দেয় এসব ক্ষুদে শিল্পীরী। এসময় স্থানীয় শিল্পীরা গান, নাচ ও কবিতা আবৃতি করেন। পাশাপাশি পরিবেশিত হয় মুক্তিযুদ্ধ, মানবতা ও প্রগতির চেতনাকে ধারণ করা দলীয় সংগীত। এ অনুষ্ঠান দেখতে শিল্পকলা একাডেমির মিলনায়তনে আসেন নানা বয়সের সাংস্কৃতিকপ্রেমিরা। মন্ত্র মুগ্ধের মত অনুষ্ঠান উপভোগ করেন তারা।
কবি ও সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী বলেন, উদীচী শুরু থেকেই মানবিক ও প্রগতিশীল সমাজ বিনির্মাণে কাজ করছে। শিল্প-সংস্কৃতি চর্চার মধ্য দিয়েই হবে মানুষ ও মানবতার মুক্তি। উদীচী শুধু একটি সাংস্কৃতিক সংগঠন নয়, এটি বাঙালির মুক্তচিন্তা, প্রতিবাদ ও মানবতার প্রতীক।
জেলা কালচারাল কর্মকর্তা ফারহান কবীর সিফাত বলেন, সাংস্কৃতিক জগৎকে যারা উজ্জীবীত রাখে তারাই সাংস্কৃতিক সংগঠন। একটি জেলায় সংগঠনগুলো যখন একসাথে কাজ করবে, সব সংগঠন মিলিত হয়ে কিছু একটা দিবে, তখনই ঢেউ-এর আন্দোলনের মত সারা জেলায় ছড়িয়ে পড়বে। সেটা জেলা পাড় করে দেশ-দেশান্তর পাড় হয়ে যাবে। উদীচীর গুনী ব্যক্তিদের সম্মামনা জানানো, সব সংগঠনকে সুযোগ করে দেয়াটা সৌহার্দ্যের ব্যাপার।
জেলা উদীচি শিল্পীগোষ্ঠীর সভাপতি মো: নাজমুল ইসলাম বলেন, শুধু অর্থনৈতিক ক্ষেত্রে নয় সাংস্কৃতিক ক্ষেত্র্রেও মুক্তির প্রয়োজন। সংস্কৃতির চর্চাই পারে অন্ধকারের বিরুদ্ধে আলো জ্বালাতে। তাই সংগীত, নৃত্য ও কবিতার মাধ্যমে প্রগতির আলোর বার্তা ছড়িয়ে দিচ্ছে উদীচী শিল্পীগোষ্ঠী। জেলার সাংস্কৃতিক অঙ্গণ এগিয়ে নিতে কাজ করবে উদীচী শিল্প গোষ্ঠী। তাই সাংস্কৃতিক অঙ্গণকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি ব্যক্তি পয্যায়ে এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করেন তিনি। #
এই বিভাগের আরো খবর
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনা সদরের আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে নবগঠিত পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রোববার...
-
যবিপ্রবি প্রতিনিধিঃযথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে "জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬" উদযাপনের লক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে যশোর বিজ্ঞান ও...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!