- প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৩৬ পিএম
টুঙ্গিপাড়ায় সরকারি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ পুকুর মাছের পোনা অবমুক্ত করে এ কর্মসূচির উদ্বোধন করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার।
এ সময় জেলা মৎস্য অধিদপ্তর সিনিয়র সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, টুঙ্গিপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছার, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া থানার ওসি অপারেশন আরঙ্গজেব উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, এদিন মোট ৩৩৪ কেজি রুইজাতীয় পোনামাছ উপজেলার ১৮টি বিভিন্ন সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে অবমুক্ত ও বিতরণ করা হয়। এর মধ্যে রুই ৪০%, কাতলা ৩০% এবং মৃগেল ৩০% ছিল। নির্বাচিত জলাশয়ের প্রতিনিধিকর্তৃক এসব পোনা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছার বলেন, নিয়মিতভাবে সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা অবমুক্ত করার মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। আমরা আশ্রয়ন প্রকল্পকে গুরুত্ব দিয়েছি যাতে করে মাছের ঘাটতি পূরণে সহায়ক হবে এবং স্থানীয় জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা মেটাতে ভূমিকা রাখবে।
ইউএনও ফারজানা আক্তার বলেন, সরকার দেশীয় মাছ ও মৎস্যসম্পদ রক্ষায় নানা কার্যক্রম গ্রহণ করছে। এ ধরনের উদ্যোগের ফলে একদিকে যেমন স্থানীয় জনগণ উপকৃত হবেন, অন্যদিকে পরিবেশ ও জীববৈচিত্র্যও সুরক্ষিত হবে। #
এই বিভাগের আরো খবর
-
বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর নামক স্থানে (বরিশাল-কুয়াকাটা মহাসড়কে) ট্রাক চাপায় নবীন হালদার (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের রাজনীতি থেকে সড়ে দাঁড়িয়ে পদ পদবী থেকে পদত্যাগ করেছেন ৬...
-
স্টাফ রিপোর্টারঃরূপান্তর আস্থা প্রকল্পের আওতায় বরগুনা জেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা আজ শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!