- প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬ ০৭:০৯ পিএম
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন :: ২ হাজার ২২৪ জনের নামে মামলা
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের ২ হাজার ২২৪ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে ২২৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০০০ জনকে আসামী করা হয়েছে।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোসলেম আলী বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আইয়ুব আলী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১০ নভেম্বর ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ধর্মঘটকে কেন্দ্র টুঙ্গিপাড়ায় পুলিশের সাথে কায্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মিদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ গাড়ি ভাংচুর করে আগুন ধরিয়ে দেয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মিরা।
এ ঘটনায় আজ শুক্রবার বিকালে টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোসলেম আলী বাদী হয়ে ২২৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০০০ জনকে আসামী মামলাটি দায়ের করেন। মামলার আসামীদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গত ১০ নভেম্বর ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ধর্মঘটকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসষ্ট্যান্ডে সকাল থেকে লগি-বৈঠা, ঢাল-সড়কী ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সড়ক অবরোধ করে কায্যক্রম সহযোগি সংগঠনের নেতাকর্মিরা। সময় পুলিশের একটি পিকআপে ভাংচুর চালিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। এছাড়া, গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। #
এই বিভাগের আরো খবর
-
বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজকে সারা দেশের মধ্যে একটি মডেল কলেজ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে...
-
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ( ববি) ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ সংস্থার ( ২০২৬-২৭) কার্য পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে জিওলজি এন্ড...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের ২ হাজার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!