- প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬ ০৬:১১ পিএম
চরফ্যাশনে ভয়াল ১২ নভেম্বর স্মরণে সাংবাদিকদের আলোচনা সভা ক্স উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি ও জলবায়ু ন্যায্যতার দাবি
কামরুল সিকদার ভোলা-জেলা প্রতিনিধি॥
১৯৭০ সালের ১২ নভেম্বরের ভয়াবহ প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে ভোলা জেলার প্রায় ২লক্ষাধিক নিহতদের স্মরণ এবং প্রস্তাবিত উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ভোলার চরফ্যাশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় চরফ্যাশন প্রেসক্লাবের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মাইনউদ্দিন জমাদারের সঞ্চালনায় প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. কামাল মিয়াজীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রেসক্লাব সহসভাপতি এম. আবু সিদ্দিক, সাধারণ সম্পাদক কামাল গোলদার, কোস্ট ফাউন্ডেশন ভোলা-জেলা পরিচালক রাশেদা বেগম,কাউন্সিলর আকতারুল আলম সামু, প্রেসক্লাবের নির্বাহী সদস্য এম আমির হোসেন এবং উপজেলা বিজেপি নেতা ছালাহ উদ্দিন মুরাদ।
এছাড়াও ভিডিও কনফারেন্সে কথা বলেন, প্রেসক্লাব সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ।
বক্তারা বলেন, ১৯৭০ সালের ১২ নভেম্বরের ভয়াবহ ঘূর্ণিঝড় উপকূলীয় মানুষের ইতিহাসে এক গভীর শোক ও বেদনার অধ্যায়। ওই প্রাকৃতিক দুর্যোগে অসংখ্য মানুষের প্রাণহানির ঘটনা আজও উপকূলবাসীর স্মৃতিতে অমলিন। নতুন প্রজন্মের কাছে এ ভয়াবহ ইতিহাস তুলে ধরা এবং উপকূলীয় মানুষের অধিকার প্রতিষ্ঠায় ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া জরুরি।
সভা শেষে ১২ নভেম্বরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে উপকূল দিবস ঘোষণা এবং উপকূলীয় মানুষের অধিকার ও জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকট রয়েছে। শিক্ষক সংকট...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।রংপুরের গংগাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে গংগাচড়া মডেল থানা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!