- প্রকাশিত: ৪ জুন ২০২৬ ০৪:০৯ পিএম
গলাচিপায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
গলাচিপায় খেলতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নে উলানিয়া বাজারের উত্তর পাশে। নিহত শিশুর নাম আলী আকবর (৬) পিতার নাম তরিকুল ইসলাম।
এলাকাবাসী ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে পরিবারের অন্য শিশুদের সাথে খাল পারে খেলা করছিল। একসময় সব শিশুরা ঘরে ফিরে গেলেও আলী আকবরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এসময় আলী আকবরের ফুফাত ভাই হৃদয় তাকে পানিতে ভাসতে দেখে। হৃদয়ের ডাকচিৎকারে লোকজন ছুটে এসে আকবরকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক আলী আকবরকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, আলো আকবরের বাবা তরিকুল ইসলাম ভাঙগাড়ির ব্যবসা সূত্র প্রায় ৭ বছর ধরে করেন। তার গ্রামের গলাচিপা উপজেলার উলানিয়া হাটের কাছে ডাকুয়ায় ভাড়া বাসায় থাকেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!