জেন্ডারভিত্তিক সামাজিক রীতি, কুসংস্কার ও বৈষম্যমূলক মানসিকতার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বরিশালে অ্যাডভোকেসি ডায়ালগ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬ ১২:০৩ এএম
জেন্ডারভিত্তিক সামাজিক রীতি, কুসংস্কার ও বৈষম্যমূলক মানসিকতার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বরিশালে অ্যাডভোকেসি ডায়ালগ
তরুণ ও নারীদের জীবনকে প্রভাবিত করে এমন ক্ষতিকর জেন্ডারভিত্তিক সামাজিক রীতি, কুসংস্কার ও বৈষম্যমূলক মানসিকতার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে বরিশালে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় বরিশালের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, সমাজসেবা বিভাগের সেমিনার কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এবং ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের আওতায় স্বেচ্ছাসেবী সংগঠন আবিস্কার এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা বিভাগের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাজ্জাত পারভেজ। আবিস্কারের সভাপতি ও সিইও আবু বক্কর ছিদ্দিক সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আবিস্কারের সম্পাদক ও সাংবাদিক সাঈদ পান্থ। মূল প্রতিবেদন উপস্থাপন করেন আবিস্কারের ফোকাল পয়েন্ট ইরফান আহম্মেদ মাহাদী।
আয়োজকরা জানান, এ উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে তরুণ ও নারীদের জীবনকে প্রভাবিত করে এমন ক্ষতিকর জেন্ডারভিত্তিক সামাজিক রীতি, কুসংস্কার এবং বৈষম্যমূলক মানসিকতার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও কার্যকর প্রতিরোধ গড়ে তোলা।
প্রকল্পের আওতায় স্থানীয় পর্যায়ে সরকারি কর্মকর্তা, বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ প্রতিনিধিদের নিয়ে এ সংলাপের আয়োজন করা হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে বিদ্যমান নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা ও বৈষম্য চিহ্নিত করে তা মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
সংলাপে স্থানীয় সরকার প্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনসহ মোট ৩৫ জন অংশগ্রহণ করেন।
আয়োজকদের আশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে তরুণদের নেতৃত্বে সামাজিক পরিবর্তনের পথ তৈরি হবে এবং জেন্ডার সমতা প্রতিষ্ঠায় স্থানীয় পর্যায়ে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
এই বিভাগের আরো খবর
-
তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই...
-
ববি প্রতিনিধিবরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা...
-
শ্রমিকদের অধিকার আদায় ও সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে বরিশালে সাংগঠনিক সফর করেছেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।সফরে নেতৃত্ব...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!