- ববি প্রতিনিধি, আহম্মদ আব্দুল্লাহ
- প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬ ১২:৪৩ এএম
ববিতে ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ সংস্থার নতুন নেতৃত্বে আরিফুল ও মাসুৃম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ( ববি) ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ সংস্থার ( ২০২৬-২৭) কার্য পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে জিওলজি এন্ড মাইনিং বিভাগের মোঃ আরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে স্ট্যাটিস্টিক এন্ড ডাটা সাইন্স বিভাগের মোঃ মাসুম বিল্লাহ নির্বাচিত হয়েছেন।
শুক্রবার ( ১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গনে নির্বাচনের আয়োজন করা হয়। বিকালে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয় এবং সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সন্ধ্যায় ভোট গ্রহণ শেষে ফলাফল প্রকাশ করা হয়।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ জানান, "আমার কাছে এই পদ কোনো ক্ষমতা কিংবা বিশেষ মর্যাদার জায়গা নয়; বরং এটি দায়িত্ব পালনের, মানুষের পাশে দাঁড়ানোর এবং সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার একটি সুযোগ আমি চাই প্রতিটি শিক্ষার্থী এই সংগঠনে নিজের আপন ঠিকানা খুঁজে পাক। সুখে-দুঃখে, প্রয়োজনে-অপ্রয়োজনে আমরা যেন একে অপরের পাশে দাঁড়াতে পারি। "
নবনির্বাচিত সভাপতি মোঃ আরিফুল ইসলাম জানান, " আমি ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ সংস্থাকে অনেক দূর এগিয়ে নিতে চাই। সংস্থার বিভিন্ন কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আপনাদের সবার সাহায্য সহযোগিতা আমার একান্ত প্রয়োজন ।
এই বিভাগের আরো খবর
-
বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজকে সারা দেশের মধ্যে একটি মডেল কলেজ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে...
-
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ( ববি) ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ সংস্থার ( ২০২৬-২৭) কার্য পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে জিওলজি এন্ড...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের ২ হাজার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!