- ববি প্রতিনিধি, আহম্মদ আব্দুল্লাহ
- প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬ ০৫:০৪ পিএম
বরিশাল বিশ্ববিদ্যালয় ও আভাস-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এবং এসোসিয়েশন অব ভলান্টারি অ্যাকশন ফর সোসাইটি (আভাস)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এই চুক্তি সই হয়।
উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির। আর আভাসের পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল। স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সাদেকুর রহমান এবং আভাসের প্রোগ্রাম সমন্বয়কারী মো. শহিদুল ইসলাম। এছাড়া আভাসের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাও অনুষ্ঠানে যোগ দেন।
সমঝোতা স্মারকের মূল লক্ষ্য শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি করা। একই সঙ্গে প্রান্তিক, সুবিধাবঞ্চিত ও অনগ্রসর জনগোষ্ঠী এবং উপকূলীয় অঞ্চলের নারী ও শিশুদের আর্থ-সামাজিক সুযোগ-সুবিধা বাড়ানো ও তাদের সক্ষমতা গড়ে তোলার বিষয়টিও এই উদ্যোগের কেন্দ্রে রয়েছে।
এই চুক্তির ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একদিকে যেমন পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ পাবেন, অন্যদিকে আভাসের সঙ্গে যুক্ত হয়ে ইন্টার্নশিপ ও মাঠপর্যায়ের গবেষণায় অংশ নেওয়ার পথও খুলবে। এতে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জন সহজ হবে বলে আশা করা হচ্ছে।
পাশাপাশি এই সহযোগিতার মাধ্যমে উপকূলীয় অঞ্চলসহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর, বিশেষ করে নারী ও শিশুদের জীবনমান উন্নয়নে বিশ্ববিদ্যালয় ও সংস্থাটির যৌথ উদ্যোগ আরও গতি পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকট রয়েছে। শিক্ষক সংকট...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।রংপুরের গংগাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে গংগাচড়া মডেল থানা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!