শিরোনামঃ

বরিশালে জেন্ডার বৈষম্য ও নারী নির্যাতন প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট

বরিশালে জেন্ডার বৈষম্য, সামাজিক কুসংস্কার ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ‘কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট’ গ্রহণ করা হয়েছে।


‘সমতায় তারুণ্য’ (Shomotay Tarunno Project)-এর আওতায় এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির লক্ষ্য জেন্ডারভিত্তিক বৈষম্য, প্রচলিত লৈঙ্গিক ধারণা এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা তৈরি ও কমিউনিটির মানুষকে সম্পৃক্ত করা।


বরিশাল জেলায় প্রকল্পটি বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা আবিষ্কার। এতে সহযোগিতা করছে প্ল্যান ইন্টারন্যাশনাল। প্রকল্পে অর্থায়ন করছে কিংডম অব দ্য নেদারল্যান্ডস।


প্রকল্পের মাধ্যমে নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা, নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং বৈষম্যহীন সমাজ গঠনে স্থানীয় পর্যায়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।


এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আবিষ্কারের সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু বক্কর ছিদ্দিক সোহেল সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আবিষ্কারের সম্পাদক ও চ্যানেল আইয়ের সাংবাদিক সাঈদ পান্থ। মূল প্রতিবেদন উপস্থাপন করেন আবিষ্কারের ফোকাল পয়েন্ট ইরফান আহম্মেদ মাহাদী।


আয়োজকরা জানান, এ উদ্যোগের মাধ্যমে তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে জেন্ডার বৈষম্য ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা এবং ইতিবাচক পরিবর্তন গড়ে তোলার প্রত্যাশা রয়েছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?