শিরোনামঃ

সৈয়দ হাতেম আলী কলেজে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান

বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজকে সারা দেশের মধ্যে একটি মডেল কলেজ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন-বরিশাল।

অভিযানের অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পাশাপাশি কলেজের একটি পুকুর পরিষ্কারের মাধ্যমে সেটিকে দেশীয় মাছ চাষের উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকরা জানান, বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজকে পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বিডি ক্লিনের কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে কলেজটির বিভিন্ন অংশ পরিচ্ছন্ন ও পরিবেশসম্মত করে তোলা হবে।

আজকের পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ ও বিডি ক্লিন-বরিশালের উপদেষ্টা আখতারুজ্জামান খান এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিডি ক্লিন-বরিশালের উপদেষ্টা ড. খোরশেদ আলম।

এ ছাড়া বিডি ক্লিন-বরিশালের প্রায় ৩৫ জন সদস্য পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?