- প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬ ০৩:৫২ পিএম
টুঙ্গিপাড়ায় আল্লামা শামসুল হক ফরিদপুরী ও বঙ্গবন্ধুর কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করলেন গোপালগঞ্জ-০৩ আসনের স্বতন্ত্রপ্রার্থী
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গওহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামসুল হক ফরিদপুরী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রমহানের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করেছেন গোপালগঞ্জ-০৩ আসনের স্বতন্ত্রপ্রার্থী ও সদ্য বিএনপি থেকে বহিস্কৃত নেতা অ্যাড. মো: হাবিবুর রহমান।
আজ বৃহস্পতিবার (২২ জারুয়ারী) সকাল ১১টায় নির্বাচনী প্রচারণার প্রথম দিনে কর্মী সমর্থকদের নিয়ে প্রথমে আল্লামা শামসুল হক ফরিদপুরী ও পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত জিয়ারত করেন। এসময় বঙ্গবন্ধুর সমাধি সৌধের ৩নং গেট দিয়ে ভিতরে ঢুকে কবর জিয়ারত করতে চাইলেও পুলিশের বাঁধার মুখে গেটের পাশে দাঁড়িয়ে কবর জিয়ার করেন। পরে তিনি নির্বাচনী প্রচারণার অংশ হিসোবে টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরল করেন এবং ভোটারদের সাথে কুশল বিনিময় করেন।
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে গোপালগঞ্জ-০৩ আসনের স্বতন্ত্রপ্রার্থী অ্যাড. মো: হাবিবুর রহমান বলেন, বাংলাদেশে ৩’শটি নির্বাচনী এলাকা। এই ৩’শ আসনের মধ্যে গোপালগঞ্জ-০৩ আসনের টুঙ্গিপাড়া-কোটালীপাড়া অন্যতম এলাকা, গোপালগঞ্জ-০৩ আসb একটি অন্যতম। যে আসনে বাংলাদেশের অবিসংবদিত নেতা স্বাধীন বাংলাদেশের স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান। একই সাথে এশিয়া মহাদেশের আলেমকুলের শিরোমনি আল্লামা শামসুল হক ফরিদপুরীর জন্মস্থান। দুইজন মহামানব জন্মগ্রহন করেছেন এবং তারা টুঙ্গিপাড়ার মাটিতে শুয়ে আছেন। তিনি তাদের কবর জিয়ারত করে আমার নির্বাচনী প্রচারনা শুরু করলাম।
তিনি আরো বলেন, গোপালগঞ্জ জেলা বিএনপির কমিটিতে আমি সদস্য ছিলাম। আমি রাজনীতি করি এলাকার মানুষের জন্য, এলাকার উন্নয়নের জন্য। এখন যারা রাজনীতি বরে তারা রাষ্ট্র ও জনগনকে নিয়ে চিন্তা করে না, নিজের স্বার্থ নিয়ে চিন্তা করে। ৫ আগষ্টের পর থেকে আমার এলাকার মানুষ বিপদগ্রস্থ। তাদের মধ্যে মামলার আতংক, গ্রেফতারের আতংক। বিভিন্ন প্রকার হয়রানীর শিকার হচ্ছে, চাঁদাবাজির শিকার হচ্ছে। সেই জায়গা থেকে আমি মনে করেছি এই দলের (বিএনপি) রাজনীতি করে মানুষের কল্যাণে কাজ করা সমুচিন নয়।
বিএনপি থেকে বহিস্কার প্রসঙ্গে তিনি বলেন, গতকাল দেখলাম আমাকে বহিস্কার করা হয়েছে। আমাকে তো বহিস্কার করার প্রশ্নই ওঠে না। বহু আগেই আমি নিজ থেকে পদত্যাগপত্র পাঠিয়ে পদত্যাগ করেছি। আমি বিশ্বাস করি মানুষ আমাকে আমার প্রতীক ফুটবলে ভোট দিয়ে জয়যুক্ত করবে। তাদের কণ্যাণে কাজ করার সুযোগ দিবে।#
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পৌরশহর মানেই উন্নত সড়ক, কার্যকর ড্রেনেজ, বিশুদ্ধ পানির নিশ্চয়তা, পরিচ্ছন্ন পরিবেশ ও নিরাপদ নাগরিক জীবন। কিন্তু...
-
কৃষকের জীবনের দিকে একটু মনোযোগ দিলেই একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়—ভালো ফলনের জন্য শুধু পরিশ্রম নয়, প্রয়োজন দূরদর্শিতা ও ধৈর্য।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!