- প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫ ০৫:৫২ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন :: গোপালগঞ্জে জাকের পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ তিনটি আসন থেকে সংগ্রহ করেছেন জাকের পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা।
এ রিপোর্ট লেখা পযর্ন্ত গোপালগঞ্জ-০১ আসনে ১০ জন, গোপালগঞ্জ-০২ আসন থেকে ১৩জন ও গোপালগঞ্জ-০৩ আসন থেকে ১০জন মোট তিনটি সংসদীয় আসন থেকে ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেন।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে গোপালগঞ্জ-০২ আসনে জাকের পার্টির প্রার্থী এ্যাভোকেট মাহমুদ হাসান ও গোপালগঞ্জ-০৩ আসনে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইঞ্জিনিয়ার মো. মারুফ শেখ নেতাকর্মীদের সাথে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এছাড়া গোপালগঞ্জ-০১ আসন থেকে এবি পার্টির মো: প্রিন্স আল আমিন ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে জাকের পার্টির প্রার্থী এ্যাভোকেট মাহমুদ হাসান বলেন, জাকের পার্টি ৩’শ আসনে প্রার্থী দিয়েছে। তারই ধারাবাহিকতায় মনোনয়ন ফরম সংগ্রহ করলাম। আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়নের কাজ করবো। বিশেষ করে স্বাস্থ্য খাতে ও বেকার সমস্যা দূরীকরনে বিপ্লব ঘটাতে চাই। যাতে মানুষের দাঁড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে যায়।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইঞ্জিনিয়ার মো. মারুফ শেখ বলেন, ইসলামী সমমনা ৮ দলীয় জোট করা হয়েছে। এমনি এ জোট থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করলাম। আশা করি জোট আমাকে প্রার্থী হিসাবে রাখবে এবং আমি জয়লাভ করলে এলাকার উন্নয়ন করবো।
গোপালগঞ্জ-০১ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল বলেন, এলাকার মানুষ আমাকে খুব ভালবাসে। যে কারনে আমি আগে পৌর মেয়র ও উপজেলা পরিষদ নির্বাচনে জয়লাভ করেছিলাম। এবার সংসদ নির্বাচনে লড়ার জন্য মনোনয়ন ফরম কিনেছি। আশাকরি অতীতের মত সাধারন মানুষ আগামীতেও তাদের ভালবাস আমাকে দিবে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!