শিরোনামঃ

তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে  বাংলাদেশকে পরিবর্তন করার  সুযোগ এসেছে  -জহির উদ্দিন স্বপন


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী জহির উদ্দিন স্বপন বলেছেন-দেশ নায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশকে পরিবর্তন করার সুযোগ এসেছে। আপনারা (ভোটাররা) যদি ধানের শীষ মার্কাকে বিজয়ী করে সংখ্যাগরিষ্টতা অর্জন করেন তাহলেই তারেক রহমানের নেতৃত্বে আমরা সরকার গঠন করবো এবং তার নেতৃত্বে এক নতুন পর্বের মধ্যদিয়ে বাংলাদেশকে আমরা নিয়ে যাবো জনগনের আকাঙ্খা এবং স্বপ্নপূরনে জায়গাতে।


বৃহস্পতিবার রাতে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের ৩নং ওয়ার্ড আধুনা গ্রামের একটি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন আরও বলেন- আগামী ১২ তারিখ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সামনে তথা দেশের সামনে একটা সুযোগ এসেছে। আমরা যদি সুযোগটা কাজে লাগাতে পারি তাহলে পালিয়ে যাওয়া শেখ হাসিনা আর চীর দিনের মত বিদায় নেওয়া আমাদের নেত্রী খালেদা জিয়ার পর বাংলাদেশে এখন একমাত্র তারেক রহমানই রাজনীতিতে সূর্য হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা চাইলেও নতুন করে আলো দেওয়ার মত সূর্য এই মূহুর্তে নাই। একমাত্র তারেক রহমানই যিনি আমাদের সঠিক পথে প্রবাহিত করে এই অসুস্থ সমাজকে, সমস্ত অসুস্থ রাজনীতিকে একটা ভাল জায়গায় নিতে পারেন এবং তিনি যে তা করতে চান সে কথা তিনি ৩১ দফায় রাষ্ট্র মেরামত, সংস্কারের কথা বলে প্রতিশ্রুতি দিয়েছেন।


নেতাকর্মীদের উদ্দ্যেশ্যে করে স্বপন বলেন-একটি পক্ষ ধর্মীয় তালিম দেওয়ার নামে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমাদের মা-বোনেরা যেহেতু নরম মনের মানুষ তাই তালিম দেওয়ার নামে কেউ যেন পবিত্র ধর্ম সম্পর্কে ভূল তালিম না দেয় সেই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।


মুক্তিযোদ্ধা সাহজাহান হাওলাদারের সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সরিকল ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মোস্তাফিজুর রহমান বাসার, ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক মাকসুদুর রহমান মৃধা, সমাজকর্মী রফিকুল ইসলাম সহ অন্যান্যরা। উঠান বৈঠকের শুরুতেই স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা ধানের শীষ মার্কার প্রার্থীকে ফুল দিয়ে বরন করেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?