- প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৫ ০৮:০৯ পিএম
স্বপ্ন দেখতে হবে বড়- জেলা প্রশাসক, ঝালকাঠি।
০৭-১০-২০২৫ খ্রি. তারিখে ঝালকাঠি জেলায় জেলা প্রশাসকের সভাকক্ষে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির আয়োজনে স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মো: কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)- এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুর রহমান, জেলা প্রশাসক, ঝালকাঠি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব উজ্জ্বল কুমার রায়,পুলিশ সুপার, ঝালকাঠি এবং মিজ দিলারা খানম, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, ঝালকাঠি।
ব্র্যাক ২০২৩ সাল থেকে ঝালকাঠি জেলায় তের থেকে সতের বছরের ১০০০ কিশোরীকে নিয়ে বাল্যবিবাহ কমানোর জন্য ৪ টি উপজেলায় করছে। গত ২৭ মাসে ২৭ টি জীবন দক্ষতা প্রশিক্ষণ সেশনের মাধ্যমে যারা আঠারোতে পদার্পন করেছে তাদেরকে স্বপ্নসারথী গ্র্যাজুয়েট হিসেবে সম্মাননা ও সনদ প্রদান করা হয়। ঝালকাঠি জেলায় এ বছর মোট ১৩০ জন কিশোরী আঠারোতে পদার্পন করেছে যাদের মধ্যে সদর উপজেলার ৩৩ জনকে নিয়ে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বপ্নসারথী গ্র্যাজুয়েট কিশোরীরা তাদের স্বপ্নের কথাগুলো তুলে ধরেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার কিশোরীদের সামনে এগিয়ে যাবার জন্য অনুপ্রেরণামূলক ঘটনা তুলে ধরেন। জেলা প্রশাসক বলেন, "তোমাদের স্বপ্ন দেখতে হবে বড় যাতে কারও ক্ষেত্রে সামান্য বিচ্যুতি ঘটলেও তোমার সাফল্য ধরা দেয়।"
প্রোগ্রামে ব্র্যাকের পক্ষে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার ব্র্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর রিসান রেজা মোঃ সাহেদ, সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির জোনাল ম্যানেজার মোঃ আকরামুল ইসলাম, ডেপুটি ম্যানেজার মহিতোষ সরকার, অফিসার হাসিনা আক্তার প্রমুখ।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!