- প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫ ০৪:০৩ পিএম
শরিফ ওসমান হাদি ও এরশাদ উল্লাহর উপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ও চট্টগ্রাম-০৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর উপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ শহরের বিসিক এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান, গোপালগঞ্জ-০২ আসনের প্রার্থীর ডা: কে এম বাবর, এ্যাভোকেট তৌফিকুল ইসলাম, জিয়াউল কবীর বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরা বক্তব্য রাখেন।
শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টাকে ন্যাক্কারজনক বলে বক্তারা বলেন, নির্বাচনকে বাধাগ্রস্থ করে শরিফ ওসমান হাদি ও এরশাদ উল্লাহর উপর হামলা ঘটনা ঘটনানো হয়েছে। দ্রুত দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবী জানানো হয়। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!