সমবায়ের অগ্রযাত্রায় নিবেদিত প্রাণ গৌরনদীর ফারুক হোসেন
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের সমবায় আন্দোলনের উন্নয়ন, স্বচ্ছতা ও আধুনিকায়নের ধারাকে এগিয়ে নিতে যারা দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাদের মধ্যে অন্যতম বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া এলাকার বাসিন্দা ফারুক হোসেন। তাঁর দূরদর্শী নেতৃত্ব, সৃজনশীল চিন্তা ও অক্লান্ত পরিশ্রমের ফলে সমবায় আন্দোলনে এক নতুন দিগন্ত উন্মোচন হয়েছে।
সমবায়ের প্রশাসনিক যাত্রায় সফলতা:;ফারুক হোসেন গত ১২ বছর পূর্বে নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডে ফারুক হোসেন তাঁর পেশাগত যাত্রা শুরু করেন। সেখানে তিনি টানা ১৫ বছর সুনামের সাথে চাকুরি করেন। ওই প্রতিষ্ঠানের সিইও হিসেবে তাঁর দক্ষ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি আর্থিকভাবে আত্মনির্ভর হয়ে ওঠে এবং ২০১৩ সালে জাতীয় সমবায় পুরস্কার অর্জন করে। এটি ছিল তাঁর নেতৃত্বের এক ঐতিহাসিক স্বীকৃতি।
বিভিন্ন প্রতিষ্ঠানে নেতৃত্ব ও অবদান: ব্যাক্তি জীবনে ফারুক হোসেন ভিসিডিএস এনজিও-তে এরিয়া ম্যানেজার এবং সম্প্রীতি ক্রেডিট ইউনিয়নের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ক্রেডিট ইউনিয়নে চাকুরীকালীন সময়ে তিনি কম্পিউটার প্রশিক্ষক হিসেবে অসংখ্য ছাত্র-ছাত্রীকে প্রশিক্ষণ দেন এবং তথ্যপ্রযুক্তি শিক্ষার প্রসারে অবদান রাখেন। এছাড়াও তিনি বাংলাদেশ পোস্ট অফিসের ডিজিটাল সার্ভিস কর্মসূচির অধীনে সরকারিভাবে কম্পিউটার প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর এই ভূমিকা ডিজিটাল বাংলাদেশ গঠনে একটি বাস্তব অবদান হিসেবে বিবেচিত হয়ে আসছে।
নিজস্ব সমবায় প্রতিষ্ঠা: তিনি বরিশালের প্রাণকেন্দ্রে একটি সমবায় সমিতি প্রতিষ্ঠা করেছেন। মাত্র তিন বছরেই সমিতিটির মূলধন এক কোটি টাকা এবং সদস্য সংখ্যা প্রায় পাঁচশ’ জন। অল্প সময়ের ব্যবধানে তিনি এই সাফল্য অর্জন করেছেন।যেকারনে তাঁর উদ্যোক্তা মনোভাব, দূরদর্শিতা এবং প্রশাসনিক সক্ষমতার প্রতিফলন ঘটেছে।
ক্রেডিট ইউনিয়নের দায়িত্ব পালনে সফলতা : ফারুক হোসেন বর্তমানে গৌরনদী আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর দায়িত্ব গ্রহণের পর থেকে ইউনিয়নের সদস্য সংখ্যা বিগত বছরের তুলনায় দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে, মূলধন বৃদ্ধি ও লভ্যাংশের হার প্রায় আড়াইগুণ বৃদ্ধি পেয়েছে। আর্থিক শৃঙ্খলা ও সদস্যদের আস্থা অর্জনে তাঁর ভূমিকা প্রশংসনীয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
পুরস্কার ও স্বীকৃতি: দীর্ঘদিনের কর্মদক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে তিনি শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড সহ উপজেলার শ্রেষ্ঠ ম্যানেজার পদক, আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের প্রশিক্ষণে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে নিজ এলাকার সুনাম কুড়িছেন।এছাড়াও তিনি নিয়মিতভাবে নলচিড়া ও গৌরনদী আদর্শ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা, জাতীয় সমবায় দিবস ও আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবসে মনোমুগ্ধকর সঞ্চালনা করেন। তাঁর সাবলীল উপস্থাপনা ও সংগঠন দক্ষতা সকলের প্রশংসা অর্জন করেছে।
শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণ: ফারুক হোসেন শিক্ষা জীবনে এমএসএস (রাষ্ট্রবিজ্ঞান) ও এমবিএ (ব্যাংক ম্যানেজমেন্ট) ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও তিনি কালব (দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ) থেকে ক্রেডিট ইউনিয়ন ডিরেক্টর’স কম্পিটেন্সি কোর্স, ক্রেডিট ইউনিয়ন ব্যবস্থাপনা, ক্রেডিট ইউনিয়ন হিসাব ব্যবস্থাপনা, প্রোডাক্ট উন্নয়ন ও বিপণন বিষয়ে প্রশিক্ষণ, বাংলাদেশ সমবায় একাডেমি থেকে সমবায় সমিতির হিসাব ও নিরীক্ষা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ, মডেল ক্রেডিট ইউনিয়ন কর্মশালা ও বাংলাদেশ ক্রেডিট ইউনিয়ন ফোরাম সহ জাতীয় পর্যায়ে স্বীকৃত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশিক্ষণ গ্রহণ করেছেন।এসব প্রতিষ্ঠানে প্রশিক্ষণ গ্রহন করে তাঁর পেশাগত দক্ষতা ও নেতৃত্বগুণকে আরও সমৃদ্ধ করেছেন।
লেখালেখি ও জ্ঞানচর্চা : সমবায় বিষয়ে বাস্তব অভিজ্ঞতা ও চিন্তাধারা নিয়ে তিনি “আদর্শ সমবায় উন্নত জীবন” নামের বই রচনা করেছেন । এছাড়াও সমবায় ও অর্থনীতি বিষয়ক বুলেটিন ও কালব কর্তৃক প্রকাশিত দ্বিমাসিক ক্রেডিট ইউনিয়নে লেখালেখি করে যাচ্ছেন।তার লেখনিতে সমবায় আন্দোলনের নীতিমালা, উন্নয়ন সম্ভাবনা, চ্যালেঞ্জ ও টেকসই সমাধানের বাস্তব ধারণা উঠে এসেছে। যা ইতিমধ্যেই সমবায়কর্মী ও গবেষকদের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে।
সমবায় দর্শনে বিশ্বাস: ফারুক হোসেন বিশ্বাস করেন—সমবায় মানে একে অপরের সহযোগিতায় উন্নয়ন। এটি শুধু অর্থনৈতিক সংগঠন নয়, বরং সামাজিক বন্ধন ও মানবিকতার ভিত্তিতে টেকসই উন্নয়নের মডেল।
লক্ষ্য: তরুণ প্রজন্মকে সমবায় আন্দোলনে সম্পৃক্ত করা এবং বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি ও সামাজিক সমৃদ্ধির একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে সমবায়কে গড়ে তোলা তার লক্ষ্য বলে তিনি জানিয়েছেন।
সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা: করোনা মহামারীর সংকটকালীন সময়ে মানবিক দায়িত্ববোধ থেকে “আলোর দিশারী স্বেচ্ছাসেবী সংগঠনে”সফলভাবে সভাপতির দায়িত্ব পালন করেন ফারুক হোসেন। বর্তমানে তিনি সংগঠনটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সংগঠনটি স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান কার্যক্রম পরিচালনা, সাধারণ মানুষের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন,স্থানীয় জনগণের জন্য বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা কার্যক্রম পরিচালনা,অসুস্থ অসহায়দের চিকিৎসা সেবা প্রদানের জন্য অনুদান প্রদান কার্যক্রম পরিচালনা সহ সমাজকল্যাণমূলক নানাবিধ কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে।
নির্বাচন: নানাগুনে গুনান্বিত ফারুক হোসেন কালবে’র ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ‘ঘ’ অঞ্চলের ডিরেক্টর পদে দেয়াল ঘরি মার্কা নিয়ে নির্বাচন করছেন।আগামী ১৪ ফেব্রুয়ারি কালবে’র নির্বাচনে তিনি বিজয়ী হতে সকলের সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয়রা জানিয়েছেন-বিগত ১৫ বছরেরও বেশি সময় ধরে ফারুক হোসেন প্রশাসনিক নেতৃত্ব, প্রশিক্ষণ, উদ্যোক্তা সৃজন, লেখালেখি ও মানবিক সেবার মাধ্যমে বাংলাদেশের সমবায় আন্দোলনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এমনকি তাঁর হাতে গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলো শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, বরং