- প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪৮ পিএম
শিশুদের নিয়ে রাজনীতি চর্চা, গুপ্ত সংগঠন ভেবে ছাত্রদল নেতার বাঁধা
নিজস্ব প্রতিবেদক:
স্কুল কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বন্ধ স্কুল রুমের তালা খুলে শিশুদের নিয়ে রাজনীতির চর্চার সময় বাঁধা দিয়েছে ছাত্রদল নেতাকর্মী ও স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব শরিফাবাদ গ্রামে।
ওই গ্রামের বাসিন্দা ও বরিশাল জেলা ছাত্রদলের সদস্য সজিব হাওলাদার বলেন, শুক্রবার সকালে বন্ধ স্কুল রুমের তালা খুলে গুপ্ত সংগঠনের রাজনীতি চর্চার খবরপেয়ে গ্রাম পুলিশ সহ স্থানীয় লোকজন নিয়ে সেখানে যাই। পরে দেখি ১০-১২ বছর বয়সী ১৫-২০ জন শিশুদের নিয়ে ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাদের সংগঠনে ওই শিশুদের যোগদানের জন্য উদ্বুদ্ধ করছে এবং বিভিন্ন বইপত্র দিচ্ছে।
এসময় অবুঝ শিশুদের কেন রাজনীতির মধ্যে টানা হচ্ছে জানতে চাইলে ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আমার ওপর চরম উত্তেজিত হয়ে ওঠে এবং আমাকে সেখান থেকে চলে যাওয়ার জন্য হুমকি প্রধান করে। অভিযোগ করে ছাত্রদল নেতা সজিব আরও বলেন, একটি গোষ্ঠী এলাকার ছোট ছোট শিশুদের ইসলামের ভুল ব্যাখা দিয়ে রাজনীতির পথে টানছে। আমাদের এলাকার শিশুদের ইসলামের ভুল ব্যাখা দিয়ে কেউ মিস গাইডেড করবে তা আমরা হতে দেবনা।
পূর্ব শরিফাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুস সালেহীন বলেন, বিদ্যালয়ের রুম ব্যবহারের জন্য কেউ আমার কাছ থেকে অনুমতি নেয়নি। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি স্কুল রুমের তালা খুলে রাজনীতির আলোচনা করা হয়েছে। তিনি আরও বলেন, বিদ্যালয়ের একটি কক্ষের চাবি আগে থেকেই মসজিদের মুয়াজ্জিনের কাছে ছিলো। সম্ভবত তিনিই চাবি দিয়ে তালা খুলেছেন।
ইসলামি ছাত্র আন্দোলন উপজেলা শাখার সভাপতি এইচএম সাব্বির হোসেন বলেন, আমাদের দাওয়াতি কার্যক্রমে ছাত্রদল বাঁধা প্রদান করেছে বলে জানতে পেরেছি। এমনকি বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনার তদন্তের জন্য আমরা ঘটনাস্থলে যাচ্ছি। বিষয়টি আমাদের উর্ধ্বতন নেতাদের জানানো হবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!