- প্রকাশিত: ২০ মে ২০২৬ ০৬:৫৬ পিএম
শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদীতে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে বুধবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।
প্রাথমিক শিক্ষা অফিসার একেএম নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন সমবায় কর্মকর্তা আফসানা শাখী, প্রধানশিক্ষক সমিতির সভাপতি একেএম মিজানুর রহমান, প্রধানশিক্ষক হোসনেয়ারা খানম, নিহার পারভীন, খাদিজা বেগম, সহকারী শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক সুদাম পাল প্রমূখ। শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলা ও পৌরসভার ১৩১টি বিদ্যালয়ে প্রাথমিক ভাবে ইউনিয়ন ও পৌরসবা পর্যায়ে প্রতিযোগিতা শুরু হয়। পরবর্তীতে ইউনিয়ন ও পৌরসভা থেকে বিজয়ী আটটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বুধবার দিনব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!