- প্রকাশিত: ১০ মার্চ ২০২৬ ১০:৫৪ এএম
সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার আবেদন
নিজস্ব প্রতিবেদক:
এবার বরিশালের বাবুগঞ্জ উপজেলার প্রতারক নান্নু খানের দায়ের করা মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেতে বরিশাল জেলা জজের হস্তক্ষেপ কামনা করেছেন সাংবাদিক কে.এম সোহেব জুয়েল।
সাংবাদিক সোহেব জুয়েল গৌরনদী প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)'র বরিশাল উত্তর শাখার দপ্তর সম্পাদক। দীর্ঘ ২০ বছরের অধিক সময় ধরে তিনি (সাংবাদিক জুয়েল) জাতীয় দৈনিকে সুনামের সাথে সাংবাদিকতা করে আসছেন।
গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাকোকাঠী গ্রামের মৃত আলী আহম্মদ খলিফার ছেলে সাংবাদিক সোহেব জুয়েল অভিযোগ করে বলেন, তার পাশ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের মৃত আলী আজিম খানের ছেলে নান্নু খানের সাথে দীর্ঘদিনের সম্পর্কের সূত্রধরে ঠিকাদারী কাজের জন্য মুনাফায় টাকা গ্রহণ করেন।
পরবর্তীতে সাংবাদিক জুয়েল তার নিজ নামের আগরপুর রুপালী ব্যাংকের হিসাব থেকে নয় লাখ উনপঞ্চাশ হাজার পাঁচশ' টাকার চেক প্রদান করা হয় নান্নুকে। যাহা পরবর্তীতে সোহেব জুয়েলের ঠিকাদারী কাজের বিল থেকে নগদ টাকাসহ সোহেবের পার্টনারদের কাছ থেকে নগদ চেকের মাধ্যমে সম্পূর্ণ হিসেব বুঝে নেয় নান্নু।
সাংবাদিক জুয়েল আরও বলেন, বন্ধুত্বের সম্পর্কে নান্নুর কাছে থাকা তার (জুয়েল) চেক ফেরত চাইলেও তিনি চেক দিতে নানা তালবাহানা শুরু করে। পরবর্তীতে এলাকার কতিপয় অসাধু ব্যক্তিদের পরামর্শে নিজ লাভবানের আশায় নান্নু চেক ডিজঅনার করে নিজেই বাদি হয়ে বরিশাল আদালতে একটি মামলা দায়ের করেন।
সাংবাদিক সোহেব জুয়েল আরো বলেন, নান্নুর টাকা নেয়ার বিষয়টি অনেকেই জানেন। যা নিয়ে একাধিকবার সালিশ বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। যার তদন্ত করা হলে সঠিক তথ্য উদঘাটন ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে।
তাই প্রতারক নান্নু খানের দায়ের করা মিথ্যে মামলা থেকে অব্যাহতি পেতে সাংবাদিক কেএম সোহেব জুয়েল বরিশাল জেলা বিজ্ঞ জজ আদালতের বিচারকের আশু হস্তক্ষেপ কামনা করছেন।
এ ব্যাপারে নান্নু খানের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিফ না করায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
এই বিভাগের আরো খবর
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, একটা মানব শিশুকে যেভাবে আমরা লালন-পালন করি,...
-
নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিষদের অভ্যন্তরস্থ মিনি শিশু পার্কের সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট...
-
কৌশিক রায়, বরিশাল ব্যুরোবরিশাল নগরীর ব্যস্ততম চৌমাথা এলাকা। চোখের পলকে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় থমকে গেছে একটি তাজা প্রাণ। রাস্তা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!