- প্রকাশিত: ১০ মার্চ ২০২৬ ১১:০২ এএম
রাঙ্গাবালীর ছাত্রদল নেতার মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নিবিড় গাজী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত নিবিড় গাজীর বাড়ি রাঙ্গাবালী সদর ইউনিয়নের সেনের হাওলা গ্রামে। তিনি ডায়রিয়াজনিত অসুস্থতায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
পরিবারের অভিযোগ, কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু হয়েছে। সময়মত সঠিক চিকিৎসা, পরামর্শ কিংবা উন্নত চিকিৎসার জন্য দ্রুত রেফার করা হলে হয়তো এ ঘটনা এড়ানো যেত।
নিবিড় গাজীর বাবা মজিবর গাজী জানান, রোববার সকালে তার ছেলের জ্বর ওঠে। রাতে ডায়রিয়া ও বমি শুরু হয়। সোমবার সকালে তাকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং সকাল ৯টার দিকে ভর্তি করা হয়।
তিনি বলেন, ডাক্তার প্রথমে বলেন সমস্যা নেই। কিন্তু মৃত্যুর ১০-১৫ মিনিট আগে ডাক্তার নোমান পারভেজ আমার স্বাক্ষর নিয়ে বলেন পটুয়াখালী নিয়ে যেতে। ততক্ষণে আমার ছেলে মারা গেছে।
এ বিষয়ে জানতে কর্তব্যরত চিকিৎসক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নোমান পারভেজের মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ না করায় তার মন্তব্য পাওয়া যায়নি।
তবে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ডায়রিয়া ছিল অতিরিক্ত। ৭-৮ দিন নাকি অসুস্থ ছিল। এখানে আজ যখন আসছে, তখন অবস্থা খুব খারাপ ছিল।স্যালাইনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছিল। কিন্তু পানি ও লবণ শূন্যতার কারণে ওষুধে কাজ করছিল না।
তিনি আরও বলেন, রোগীকে রেফার করা হয়েছিল। শুরু থেকেই বলা হয়েছিল রোগীর অবস্থা ভালো না; কিন্তু পরিবারের লোকজন নিতে পারেনি। তাই বন্ডসই রেখে চিকিৎসা চলছিল। পরে চিকিৎসাধীন অবস্থাতেই মারা যান।
এদিকে রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী বলেন, নিবিড় গাজীর অকাল মৃত্যুতে আমরা মর্মাহত। পরিবারের কাছ থেকে জেনেছি সঠিক চিকিৎসার অভাবে তার মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, রাঙ্গাবালী উপজেলার ১৪ বছর হলেও এখনো একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চালু হয়নি। ফলে এ উপজেলার মানুষকে চিকিৎসার জন্য নদী পেরিয়ে গলাচিপা বা পটুয়াখালীতে যেতে হয়। জরুরি চিকিৎসার ক্ষেত্রে এতে চরম ভোগান্তির শিকার হতে হয় স্থানীয়দের।
তাদের দাবি, দ্রুত রাঙ্গাবালীতে পূর্ণাঙ্গ হাসপাতাল চালু না হলে এমন মর্মান্তিক ঘটনা ভবিষ্যতেও আরও দেখতে হতে পারে।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!