- প্রকাশিত: ৯ মার্চ ২০২৬ ০৯:০২ পিএম
বরগুনার পাথরঘাটায় ব্যতিক্রমী আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
সোহাগ হাওলাদার,বরগুনা:
বরগুনার পাথরঘাটায় ব্যতিক্রমধর্মী নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে বেসরকারি উইমেন লিড ইন ইমারজেন্সিস (উইলি) প্রকল্প। নারী অধিকার, সমতা ও সম্মান প্রতিষ্ঠার বার্তা ছড়িয়ে দিতে আয়োজন করা হয় সিমুলেশন গেম, কুইজ ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি।
সোমবার (৯ মার্চ) পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের মনিরুজ্জামান একাডেমি স্কুল প্রাঙ্গণে এজেন্সি ফ্রান্সিস ডি ডেভেলপমেন্ট (এএফডি)-এর আর্থিক সহযোগিতা এবং কেয়ার বাংলাদেশের কারিগরি সহায়তায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উইলি প্রকল্প ’নারীদের সিমুলেশন গেম, তরুন-তরুনীদের রচনা প্রতিযোগিতা, নারী-পুরুষদের কুইজ প্রতিযোগিতা এবং সমতা ও সম্মান প্রতিষ্ঠায় যৌথ অঙ্গীকার’’ কর্মসূচির মাধ্যমে জাগোনারীর উইলি প্রকল্প আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোসা. লাভলী আক্তার, প্রধান শিক্ষক, মনিরুজ্জামান একাডেমি স্কুল। এছাড়াও উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যাক্তিবর্গ, উইলি প্রকল্পের নারীদলের সদস্যবৃন্দ এবং উইলি প্রকল্পের কর্মকর্তাগন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধ, সমতা ও সম্মান প্রতিষ্ঠায় অঙ্গীকার করে সুন্দর সমতাভিত্তিক সমাজ গড়ার প্রতিজ্ঞা করেন। এছাড়াও নারী দিবসে নারীদের সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারী কর্তৃক বাস্তবায়িত উইমেন লিড ইন ইমারজেন্সিস(উইলি) প্রকল্পটি বরগুনা সদরের তিনটি উপজেলার (বরগুনা সদর, তালতলি এবং পাথরঘাটা) তিনটি ইউনিয়নে (আয়লাপাতাকাটা, ছোটবগি এবং পাথরঘাটা সদর) বাস্তবায়িত হচ্ছে।
এই বিভাগের আরো খবর
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, একটা মানব শিশুকে যেভাবে আমরা লালন-পালন করি,...
-
নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিষদের অভ্যন্তরস্থ মিনি শিশু পার্কের সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট...
-
কৌশিক রায়, বরিশাল ব্যুরোবরিশাল নগরীর ব্যস্ততম চৌমাথা এলাকা। চোখের পলকে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় থমকে গেছে একটি তাজা প্রাণ। রাস্তা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!