- প্রকাশিত: ১০ মার্চ ২০২৬ ১০:৫৫ এএম
মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে মোটরসাইকেল সহ চোরকে আটক করে গণধোলাই দিয়েছে জনতা। খবরপেয়ে উত্তেজিত জনতার হাত থেকে চোরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সোয়া দশটার দিকে বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ডে ওই চোরকে আটক করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন-সোমবার রাত পৌনে দশটার দিকে উপজেলার বাটাজোর বাসষ্ট্যান্ডের রাজিব ফার্মেসীর সামনে থেকে ফার্মেসী মালিকের মোটরসাইকেল চুরি করে নিয়ে গৌরনদীর দিকে আসছিলো এক যুবক। পরবর্তীতে তাকে ধাওয়া করে গৌরনদী বাসষ্ট্যান্ডে আটক করা হয়। এসময় উত্তেজিত জনতা মোটরসাইকেল চোর ওই যুবককে গণধোলাই দেয়।
উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত স্যাকমো জাহিদুল ইসলাম জানিয়েছেন-গুরুত্বর অবস্থায় অজ্ঞাত পরিচয়ের ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুত্বর। বর্তমানে পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন-গুরুত্বর অবস্থায় জনতার হাত থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত তার নাম-পরিচয়া পাওয়া যায়নি। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এই বিভাগের আরো খবর
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, একটা মানব শিশুকে যেভাবে আমরা লালন-পালন করি,...
-
নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিষদের অভ্যন্তরস্থ মিনি শিশু পার্কের সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট...
-
কৌশিক রায়, বরিশাল ব্যুরোবরিশাল নগরীর ব্যস্ততম চৌমাথা এলাকা। চোখের পলকে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় থমকে গেছে একটি তাজা প্রাণ। রাস্তা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!