- প্রকাশিত: ১০ মার্চ ২০২৬ ১০:৫৭ এএম
টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ রাতের আধাঁরে টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে এক বখাটের বিরুদ্ধে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনার পরদিনই মোবাইল ফোন বন্ধ করে এলাকা থেকে ওই বখাটে পালিয়ে গেছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিল্বগ্রাম এলাকার।
ওই এলাকার আবুল হোসেনের স্ত্রী রানু বেগম সোমবার রাতে অভিযোগ করে বলেন, আমার স্বামী কর্মের সুবাদে প্রবাসে থাকেন। কন্যা সন্তান নিয়ে আমি বাসায় একা থাকি। এই সুযোগে আমার বাড়ির পার্শ্ববর্তী বারেক খন্দকারের বখাটে ছেলে হাচান খন্দকার রাতের আধাঁরে আমার টয়লেটের পানির পাত্রে মরিচের গুড়া দিয়ে রাখা সহ বিভিন্ন ভাবে হেনস্থা করে আসছে।
গত রোববার (৮ মাচ) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে আমার পার্শ্ববর্তী জা’য়ের দালানের বিদ্যুতের মিটার থেকে বিদ্যুতের তার দিয়ে প্রায় ৩০ ফুট দুরত্বে লাইন টেনে আমার টয়লেটের সঙ্গে বিদ্যুৎ সংযোগ করে রাখে যাতে আমি রাতের আধাঁরে টয়লেটে গেলেই বিদ্যুতের ফাঁদে পড়ে মারা যাই। বখাটের হাত থেকে রক্ষায় তিনি প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
ভুক্তভোগি রানু বেগমের জা মাহামুদা বেগম বলেন, সেহেরী খেতে ওঠে ঘরের দরজার সামনের লাইট বন্ধ পাওয়ায় বাইরে বের হই। এসময় আমাকে দেখে বখাটে হাচান পালিয়ে যায়। পরবর্তীতে টয়লেটে বিদ্যুত সংযোগ দেওয়ার বিষয়টি ধরা পড়ে।
অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, বিষয়টি তদন্ত সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এই বিভাগের আরো খবর
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, একটা মানব শিশুকে যেভাবে আমরা লালন-পালন করি,...
-
নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিষদের অভ্যন্তরস্থ মিনি শিশু পার্কের সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট...
-
কৌশিক রায়, বরিশাল ব্যুরোবরিশাল নগরীর ব্যস্ততম চৌমাথা এলাকা। চোখের পলকে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় থমকে গেছে একটি তাজা প্রাণ। রাস্তা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!