- প্রকাশিত: ৯ মার্চ ২০২৬ ০৪:৫৪ পিএম
বামনায় সরকারি যাকাত ফান্ডে যাকাত আদায়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
মাসুদ রেজা ফয়সালঃ
বরগুনার বামনা উপজেলা ইসলামিক ফাউন্ডেশন আয়োজনে, সরকারি যাকাত ফান্ডে যাকাত আদায়ে জনগণকে উদ্বুদ্ধ করতে এক মতবিনিময় ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৯/০৩/২০২৬ রোজ সোমবার বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় মুহাম্মদ আল আমিন মিয়া ফিল্ড সুপারভাইজার ইসলামি ফাউন্ডেশন বরগুনা এর সভাপতিত্বে সরকারী যাকাত ফান্ডে যাকাত আদায়ের লক্ষ্যে উদ্ভুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি'র সাবেক আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ রানা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বামনা থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপস্থিত ছিলেন বামনা সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক
মোঃ রিয়াদুল কাদের,
প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুধীজন উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব গন। উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি ও সাধারণ সম্পাদক,
সভায় বক্তারা বলেন, সরকারি যাকাত ফান্ডের মাধ্যমে সমাজের দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। তাই সমাজের বিত্তবান মানুষকে এই ফান্ডে যাকাত প্রদান করে মানবিক কাজে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে সরকারি যাকাত ফান্ডের কার্যক্রম, গুরুত্ব এবং এর মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।
এই বিভাগের আরো খবর
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, একটা মানব শিশুকে যেভাবে আমরা লালন-পালন করি,...
-
নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিষদের অভ্যন্তরস্থ মিনি শিশু পার্কের সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট...
-
কৌশিক রায়, বরিশাল ব্যুরোবরিশাল নগরীর ব্যস্ততম চৌমাথা এলাকা। চোখের পলকে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় থমকে গেছে একটি তাজা প্রাণ। রাস্তা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!