- প্রকাশিত: ১০ মার্চ ২০২৬ ১০:৫৯ এএম
হাতিয়া জার্নালিস্ট ফোরামের যাত্রা শুরু
সভাপতি রবিন, সাধারণ সম্পাদক মাসুম
নিজস্ব প্রতিবেদক
ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত হাতিয়া উপজেলার সাংবাদিকদের নিয়ে আত্মপ্রকাশ করেছে 'হাতিয়া জার্নালিস্ট ফোরাম, ঢাকা'। নবনির্বাচিত কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সাইফুদ্দিন রবিন। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাইফুল মাসুম।
সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটর একটি রেস্তোরাঁয় ইফতার অনুষ্ঠানের পর এই আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন বিটিভি'র প্রোডিউসার (নিউজ) ইয়াসিন রাসেল, সহ-সভাপতি নাগরিক টেলিভিশনের সিনিয়র সংবাদ উপস্থাপক ফয়সাল মোর্শেদ।
কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বিটিভির রিপোর্টার এসটি হোসাইন, বিটিভি। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন বিটিভির রিপোর্টার মিরাজ উদ্দিন। অর্থ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন স্বাধীন নিউজের স্টাফ রিপোর্টার দিনাজ উদ্দিন।
দপ্তর সম্পাদক বিটিভির মিশরাত জাহান মিশু, সহ দপ্তর সম্পাদক বাংলাদেশ টাইমসের রিপোর্টার
নাহিমুর রহমান সাকিল। সমাজকল্যাণ সম্পাদক
প্রাইম টিভি নিউজের উপস্থাপক শমীমা লনী,
তথ্য প্রযুক্তি সম্পাদক মাই টিভির অভি আরিফ,
প্রচার সম্পাদক সিটিজেন জার্নাল২৪ ডট কম-এর স্টাফ রিপোর্টার মেহেদী হাছান মাহীম।
হাতিয়া জার্নালিস্ট ফোরাম, ঢাকার কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের ঢাবি প্রতিনিধি রাহাদ উদ্দিন, জনকণ্ঠের জবি প্রতিনিধি
ওমর ফারুক জিলন ও আমার সংবাদের রিপোর্টার
আবিদ উল্লাহ জাকির।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!