- প্রকাশিত: ৯ মার্চ ২০২৬ ০৮:৫৯ পিএম
যবিপ্রবিতে জ্বালানি সংকট মোকাবেলায় করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি
মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলাকালীন সৃষ্ট দেশের জ্বালানি সংকট মোকাবেলায় করণীয় বিষয়সমূহ নিয়ে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) আয়োজনে এবং গ্রীন ভয়েস অব জাস্টের পরিচালনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে ইঞ্জিনিয়ারিং অনুষদের গ্যালারিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
গ্রীন ভয়েস অব জাস্টের আহ্বায়ক আলিফ হাসান সিফাতের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন ক্যাবের গবেষণা সমন্বয়ক প্রকৌশলী শুভ কিবরিয়া, দৈনিক প্রথম আলো পত্রিকার গবেষক ও লেখক গওহার নঈম ওয়ারা, গবেষক আনিস রায়হান এবং যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান।
বক্তারা বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানির সঠিক ও নিয়ন্ত্রিত ব্যবহার নিশ্চিত করতে হবে। বিদ্যুৎ আমাদের জাতীয় সম্পদ, তাই বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে। দেশের জনগণ চাইলে আমরা আদানি চুক্তির বিপরীতে আদালতে মামলা লড়ব। ভবিষ্যতে কোনো সরকার যেন এমন অবৈধ চুক্তি করতে না পারে, সে জন্য উদ্যোগ নিতে হবে। চুক্তি হতে হবে জনগণের স্বার্থে এবং এর একটি আদর্শ মান নির্ধারণ করতে হবে। বর্তমান পরিস্থিতিতে জীবাশ্ম জ্বালানির আমদানি কমিয়ে সৌর শক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। আমাদের দেশ আমাদের নিজেদের কর্মের মাধ্যমেই উন্নতির শিখরে পৌঁছাবে।
বক্তারা আরও বলেন, আমাদের জ্বালানির চাহিদা সময়ের সঙ্গে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু উৎপাদন বাড়ানোর পরিবর্তে আমরা আমদানিনির্ভর হয়ে পড়ছি। দেশের অভ্যন্তরীণ ও বহিঃস্থ কিছু সিন্ডিকেটের কারণে উৎপাদন ব্যয় অনেক বেড়ে যাচ্ছে। অবৈধ চুক্তির কারণে রাষ্ট্রের যে ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ সংশ্লিষ্টদের কাছ থেকে আদায় করতে হবে। এজন্য উৎপাদনের দিকে বেশি মনোযোগ দিতে হবে। একই সঙ্গে জ্বালানির অপচয় রোধে সবাইকে সচেতন থাকতে হবে। দিনের বেলা সূর্যের আলো ব্যবহার, পরিবেশবান্ধব চুলার ব্যবহার এবং সৌর শক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে, জ্বালানি শক্তির অপচয় রোধ করা গেলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভও বৃদ্ধি পাবে।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা পটুয়াখালী। পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নর কৃতি সন্তান ডা. গোলাম মোস্তফা (মোস্তফা সিকদার) হৃদরোগ বিষয়ে সর্বোচ্চ ডিগ্রি এমডি...
-
সোহাগ হাওলাদার,বরগুনা:বরগুনার পাথরঘাটায় ব্যতিক্রমধর্মী নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে বেসরকারি উইমেন লিড ইন ইমারজেন্সিস (উইলি) প্রকল্প।...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।উত্তরের দারিদ্র্যপীড়িত জেলা কুড়িগ্রামে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের পর ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর ব্রহ্মপুত্র নদে রৌমারী-চিলমারী নৌরুটে ফেরি সার্ভিস...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!