- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ৮ মার্চ ২০২৬ ১১:৫৪ পিএম
আন্তর্জাতিক নারী দিবস : ‘আভাস’ ও ‘সিফট এশিয়া’ প্রকল্পের নারীবাদী সংলাপ
“আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার,
সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”
এই
প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬
উদযাপন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আভাস’ (AVAS)। সিফট এশিয়া (SHIFT Asia)
প্রজেক্টের আওতায় এবং অক্সফাম ইন বাংলাদেশ-এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জনাব রজিত
কুমার সরকার।
অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন আভাসের নির্বাহী পরিচালক জনাব রহিমা সুলতানা কাজল। উদযাপন
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অক্সফাম প্রোগ্রাম কোঅর্ডনেটর শাহাজাদী
বেগম, ও সিনিয়র প্রোগ্রাম অফিসার খাদিজা আক্তার অন্তরা, বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য
রাখেন ব্লাস্ট (BLAST) সমন্বয়কারী জনাব
সাহিদা তালুকদার এবং নারী ও শিশু ডেক্স অফিসার বরিশাল কোতয়ালী থানা জনাব
রুমা পারভীন।
সকাল ১০টায়
অতিথিদের আসন গ্রহণ ও পরিচয় পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সিফট এশিয়ার প্রকল্পের
প্রোগ্রাম সমন্ময়কারী আফরোজা বিলকিছ।
শুভেচ্ছা বক্তব্যে রহিমা সুলতানা কাজল বলেন, "দুর্যোগ এবং সামাজিক ও
পারিবারিক সকল সহিংসতা মোকাবিলায় নারীর নিজস্ব দৃষ্টিভঙ্গি ও নেতৃত্বের যাত্রা এখন
সময়ের দাবি।"
অনুষ্ঠানের মূল
অধিবেশনে অক্সফাম-এর প্রোগ্রাম সমন্ময়কারী শাহাজাদী বেগম নারীর অধিকার, সমতা ও
নেতৃত্বের বিকাশ ও নারীবাদী মানবিক উদ্যোদগুলোর উপর গুরুত্ব আরোপ করেন। সিনিয়র
প্রোগ্রাম অফিসার খাদিজা আক্তার অন্তরা সিফট এশিয়া প্রকল্পের আলোকে দিবসের
তাৎপর্য তুলে ধরেন। এরপর এক মুক্ত আলোচনায় আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপট,
মানবিক কর্মকাণ্ড এবং নারীর নেতৃত্বের চ্যালেঞ্জগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা
হয়।
বিশেষ আকর্ষণ
হিসেবে ছিল “তারুণ্যের ভাবনা” সেশন। যেখানে ইয়াং উইমেন লিডার ফোরামের সদস্য
জান্নাতুন নাঈম ঐশির পরিচালনায়
তরুন ভলান্টিয়ারদের সমন্ময়ে তারুণ্যের চোখে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন ও দেয়াল
লিখন কর্মসূচি পরিচালনা করেন। এছাড়া “দেয়ালের এপার ওপার” শীর্ষক
আন্তঃপ্রজন্মীয় নারীবাদী সংলাপে অভিজ্ঞ ফেমিনিস্ট অ্যাক্টিভিস্ট এবং তরুণ
নেতৃত্বের মধ্যে সফলতার গল্প ও সমস্যা মোকাবিলা নিয়ে এক রিয়েলিটি শো-ভিত্তিক
আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির
বক্তব্যে জনাব রজিত কুমার সরকার বলেন, "মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনায়
নারীদের সক্রিয় অংশগ্রহণ আমাদের সমাজকে আরও টেকসই করে তুলছে। সিফট এশিয়া প্রকল্পের
এই উদ্যোগ প্রশংসনীয়।"
অনুষ্ঠান শেষে
একটি বিশেষ ফটো এক্সিবিশন আয়োজিত হয়, যেখানে মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবিলায়
নারীর বলিষ্ঠ ভূমিকার ছবি প্রদর্শিত হয়। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে দুপুর
২টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এই বিভাগের আরো খবর
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, একটা মানব শিশুকে যেভাবে আমরা লালন-পালন করি,...
-
নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিষদের অভ্যন্তরস্থ মিনি শিশু পার্কের সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট...
-
কৌশিক রায়, বরিশাল ব্যুরোবরিশাল নগরীর ব্যস্ততম চৌমাথা এলাকা। চোখের পলকে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় থমকে গেছে একটি তাজা প্রাণ। রাস্তা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!