- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ৬ মার্চ ২০২৬ ১২:১০ পিএম
নারী ও পুরুষের মত হাসপাতালে ওয়ার্ড চায় হিজরারা
মহিলা ওয়ার্ড ও পুরুষ ওয়ার্ডের মত হাসপাতালে তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের জন্য আলাদা ওয়ার্ড স্থাপন করতে চায়।
এই সম্প্রদায়ের মানুষরা হাসপাতাল বা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে মহিলা টয়লেটে যাবে না পুরুষ টয়লেটে যাবে?
তা নিয়েও ব্যাপক আলোচনা করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির বরিশাল বিভাগীয় সাংবাদিক ফোরামের এক সভায় এসব আলোচনা হয়। বৃহস্পতিবার বিকেলে বরিশাল নগরীর সেডোনা হোটেলের কনফারেন্স রুমে দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়।
সংস্থার ব্যবস্থাপক মশিউর রহমান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মিডিয়া ফোরামের সদস্যবৃন্দ, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তা এবং কমিউনিটি সদস্যসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় সংস্থার বিভিন্ন কার্যক্রম, গণমাধ্যমের সঙ্গে সমন্বয় এবং সমাজকল্যাণমূলক উদ্যোগ আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা সংস্থার কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভা শেষে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে সমাজ উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা এলাকায় সরকারি খাসজমি ও খাস খাল দখলের প্রতিবাদে মানববন্ধন ও...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!