- সঞ্জিব দাস গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
- প্রকাশিত: ৪ জুলাই ২০২৬ ০৬:৫৩ পিএম
সাংবাদিক জাকির মাহমুদ সেলিমের ৩ দফায় জানাজা শেষে দাফন সম্পন্ন
পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য জাতীয় পার্টির নেতা দৈনিক মানবকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক জাকির মাহমুদ সেলিম এর তিন তিনবার জানাজা নামাজ শেষে গ্রামের বাড়ি টাউন জৈনকাঠি পারিবারিক কবরস্থানে তার বাবা পৌরসভার সাবেক কমিশনার ইউনুচ মিয়ার সমাধির পাশে সমাহিত করা হয়েছে।
শুক্রবার বিকেলে ঢাকার বাবর রোড মারকাজুল মসজিদে প্রথম জানাজা শেষে রাতে পটুয়খালীতে তার মরদেহ নিয়ে আসে। শনিবার সকাল ৯ টায় পটুয়াখালী পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দ্বিতীয় এবং সকাল ১০ টায় জৈনকাঠি জৈনপুরি হুজুরের খানকার ঈদগাহ মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার বাবার কবরের পাশে দাফন করা হয়।
পৌর ঈদগাহ মাঠের জানাজা নামাজে ইমামতি করেন জেলা ইমাম পরিষদের সভাপতি বড় জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা আবু সাঈদ।
এ সময় দোয়া চেয়ে বক্তব্য রাখেন পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পিপি অ্যাডভোকেট মজিবুর রহমান, জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জাফর উল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও মরহুমের একমাত্র পুত্র ইঞ্জিঃ তাহবির মাহমুদ আপন।
তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় টাউন জৈনকাঠি জৈনপুরি হুজুরের খানকায়ের ঈদগাহ মাঠে। এখানে ইমামতি করেন জৈনপুরি খানকায়ে জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা সাইফুল ইসলাম।
এ সময় দোয়া চেয়ে বক্তব্য রাখেন বায়তুত তাহেরি সেলিম মিয়া জামে মসজিদের ইমাম ক্বারি মো. নুর হোসেন ও পুত্র ইঞ্জিঃ তাহবির মাহমুদ আপন। নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে তার বাবা পৌরসভার সাবেক কমিশনার ইউনুচ মিয়ার কবরের পাশে সমাহিত করা হয়।
সোমবার বাদ আছর মরহুমের আত্মার মাগফেরা কামনায় পটুয়াখালীর বড় জামে মসজিদ, পুরাতন জামে মসজিদ, শিমুলবাগ জামে মসজিদ ও মরহুমের বাড়ির জামে মসজিদে দোয়া মিলাদের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া মিলাদে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন মরহুমের চাচা মো. মতিয়ার রহমান মতিসহ পরিবারের সদস্যগণ।
উল্লেখ্য, সাংবাদিক জাকির মাহমুদ সেলিম শুক্রবার দুপুর ১.১৫ মিঃ সময়, ঢাকাস্থ শ্যামলী আগারগাঁও বক্ষ ব্যাধী হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি বৃদ্ধ মা, এক ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাংখী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
তার আকস্মিক মৃত্যুতে জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জাফর উল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মিরাজুল হক মিন্টু ও কামরুজ্জামান টিপুসহ জাতীয় পার্টির অন্যান্য নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!